লাকসামে আ.লীগের হামলা-বাধা ভেঙ্গে কর্মসূচি পালন করেছে বিএনপি - জনতার আওয়াজ
  • আজ রাত ১:৫৩, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

লাকসামে আ.লীগের হামলা-বাধা ভেঙ্গে কর্মসূচি পালন করেছে বিএনপি

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শনিবার, সেপ্টেম্বর ১০, ২০২২ ২:২৯ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শনিবার, সেপ্টেম্বর ১০, ২০২২ ২:৩০ অপরাহ্ণ

 

লাকসাম উপ‌জেলার আবুল কালাম হাইস্কু‌লে মাঠে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হি‌সে‌বে বি‌ক্ষোভ মি‌ছিল ও সমা‌বেশ করে লাকসাম উপ‌জেলা ও পৌরসভা এবং মনোহরগন্জ উপজেলা বিএন‌পি ও অঙ্গসংগঠন।
বিএনপির সমাবেশ একদিন আগে বৃহস্পতিবার সকাল থেকে সারারাত ও শুক্রবার সকাল পর্যন্ত আওয়ামী লীগের নেতাকর্মীরা হেলমেট পরে মোটরসাইকেল নিয়ে মিছিল করে। মিছিলে বাজি ফোটানোর পাশাপাশি কিছু কিছু এলাকায় কয়েকজন বিএনপি কর্মীদেরকে মারধর করে পুরো উপজেলায় আতংক সৃষ্টি করা হয় আওয়ামী লীগের সমর্থন কারীরা। বিএন‌পির এ কর্মসূ‌চি‌তে আসার প‌থে আওয়ামী লী‌গের নেতাকর্মীরা উপজেলা বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ডের গুরুত্বপূর্ণ পয়েন্টে বাধা দেয়। এ সময় আহত হ‌য়েছেন অন্তত ৫০জন।
সব বাধা অতিক্রম করে বি‌ভিন্ন ইউ‌নিয়ন থে‌কে বিএন‌পির নেতাকর্মীরা সমা‌বেশ স্থ‌লে আসেন, সকাল ১০ টায় শত-শত নেতাকর্মীর উপস্থিতিতে বিএন‌পির বি‌ক্ষোভ মি‌ছিল ও সমা‌বেশ অনুষ্ঠিত হয়। বিক্ষোভ সমাবেশে সভাপতিত্ব করেন বিএনপির কেন্দ্রীয় শিল্প বিষয়ক সম্পাদক আবুল কালাম। সমাবেশ বক্তব্য রাখেন অনুষ্ঠানের প্রধান অতিথি বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান বরকত উল্লা বুলু,
বিশেষ অতিথি ছিলেন, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক মোস্তাক মিয়া,কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ও মনোহরগন্জ উপজেলা বিএনপির সদস্য সচিব সরোয়ার জাহান দোলন।
আরো উপস্থিত ছিলেন লাকসাম উপজেলা বিএনপি আহবায়ক আবদুর রহমান বাদল,সদস্য সচিব নুর হোসন চেয়ারম্যান,মনোহরগন্জ উপজেলা বিএনপির আহবায়ক শাহ সুলতান খোকন, লাকসাম পৌরসভা বিএনপির আহবায়ক আবুল হাসেম মানু,সদস্য সচিব আবুল হোসেন মিলন, লাকসাম উপজেলা যুবদলের প্রস্তাবিত আহবায়ক মোশাররফ হোসেন, সিনিয়র যুগ্ম আহবায়ক আনিসুর রহমান দুলাল,সদস্য সচিব জিল্লুর রহমান ফারুক, লাকসাম পৌরসভা যুবদলের প্রস্তাবিত আহবায়ক আবু বকর সিদ্দিক মিল্টন, সদস্য সচিব আফজল, মনোহরগন্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক বাহার আলম,সদস্য সচিব মোহন, লাকসাম উপজেলা কৃষকদলের সভাপতি মনিরুজ্জামান মনু সহ বিএনপি ও অঙ্গসংগঠনের সিনিয়র নেতৃবৃন্দ।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ