লাকসাম-মনোহরগঞ্জ ছাত্রদলের নতুন কমিটি বাতিল দাবি - জনতার আওয়াজ
  • আজ রাত ৩:৪৭, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

লাকসাম-মনোহরগঞ্জ ছাত্রদলের নতুন কমিটি বাতিল দাবি

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বৃহস্পতিবার, মার্চ ১৩, ২০২৫ ৪:৫৮ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বৃহস্পতিবার, মার্চ ১৩, ২০২৫ ৪:৫৮ অপরাহ্ণ

 

কুমিল্লা প্রতিনিধি
কুমিল্লার লাকসাম ও মনোহরগঞ্জ উপজেলায় ছাত্রদলের নবগঠিত কমিটি প্রত্যাখ্যান করেছে স্থানীয় ছাত্রদলের ত্যাগী ও নির্যাতিত নেতাকর্মীরা। বুধবার (১২ মার্চ) কুমিল্লা প্রেস ক্লাবের হলরুমে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

এতে লাকসাম-মনোহরগঞ্জ ছাত্রদলের নেতাকর্মীরা নবকমিটির বিরুদ্ধে অভিযোগ তুলে জানান, কমিটিতে নিষিদ্ধ ছাত্রলীগ কর্মী, অছাত্র, বিবাহিত, গোশত ও মাছ বিক্রেতা, অটোরিকশা চালকদের অন্তর্ভুক্ত করা হয়েছে, যা দলীয় আদর্শ ও গঠনতন্ত্রের পরিপন্থি।

গত ১০ মার্চ কেন্দ্রীয় ছাত্রদল লাকসাম উপজেলা, লাকসাম পৌরসভা, মনোহরগঞ্জ উপজেলা ও নওয়াব ফয়জুন্নেসা সরকারি কলেজ ছাত্রদলের আহ্বায়ক কমিটি ঘোষণা করে।

সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, কমিটিতে প্রয়োজনের অতিরিক্ত যুগ্ম আহ্বায়ক রাখা হয়েছে, যাদের মধ্যে অনেকেই পূর্বে নিষিদ্ধ সংগঠনের রাজনীতির সঙ্গে যুক্ত ছিল। অনেকে ছাত্র না হয়েও কমিটিতে গুরুত্বপূর্ণ পদ পেয়েছেন। লাকসাম-মনোহরগঞ্জ ছাত্রদলের কমিটি গঠনের পেছনে একটি সিন্ডিকেট বড় অঙ্কের অর্থ লেনদেন করেছে এবং কেন্দ্রীয় ছাত্রদলকে ভুল তথ্য দিয়ে বিভ্রান্ত করেছে।

সংবাদ সম্মেলনে নেতাকর্মীরা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কাছে আহ্বান জানান, যেন তিনি দ্রুত এই বিতর্কিত কমিটি বাতিল করে গ্রহণযোগ্য নতুন কমিটি গঠনের নির্দেশনা দেন।

সংবাদ সম্মেলনে ছিলেন ৭ নম্বর ওয়ার্ড ছাত্রদল সভাপতি নজরুল ইসলাম, নওয়াব ফয়জুন্নেছা কলেজ ছাত্রদল সদস্য ফখরুল ইসলাম রাহাত, লাকসাম উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক রাকিবুল ইসলাম, সদস্য আলমগীর হোসেন, সুমাইয়া, ইমু, ইসান রাজিব, নাজিম, নাহিয়ান তানবির ও সাকিবসহ অন্যান্য নেতাকর্মীরা।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ