লাচ্ছির সঙ্গে বিষ মিশিয়ে দুই মেয়েকে হত্যার পর আত্মহত্যার চেষ্টা বাবার - জনতার আওয়াজ
  • আজ রাত ৯:৫২, বুধবার, ১৩ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৬শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

লাচ্ছির সঙ্গে বিষ মিশিয়ে দুই মেয়েকে হত্যার পর আত্মহত্যার চেষ্টা বাবার

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: সোমবার, জুন ৯, ২০২৫ ২:১৪ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: সোমবার, জুন ৯, ২০২৫ ২:১৪ অপরাহ্ণ

 

তিতাস (কুমিল্লা) প্রতিনিধি
কুমিল্লার তিতাসে লাচ্ছির সঙ্গে বিষ মিশিয়ে বাকপ্রতিবন্ধী দুই মেয়েকে খাইয়ে বাবা আত্মহত্যার চেষ্টার ঘটনা ঘটেছে। এতে দুই মেয়ের মৃত্যু হয়েছে। চিকিৎসাধীন আছেন বাবা মনু মিয়া।

সোমবার (৯ জুন) ভোরে উপজেলার জগতপুর ইউনিয়নের তুলাকান্দি গ্রামে এ ঘটনা ঘটে। তারা হলেন- তুলাকান্দি গ্রামের বাকপ্রতিবন্ধী মনু মিয়া ও তার দুই মেয়ে মনিরা ও সানজু আল ফাতেহা।

পারিবারিক সূত্রে জানা গেছে, তুলাকান্দি গ্রামের মোকবুল হোসেনের ছেলে বাকপ্রতিবন্ধী মনু মিয়া। মনু মিয়ার দুই মেয়ে মনিরা (৮) ও সানজু আল ফাতেহা (৫) বাকপ্রতিবন্ধী। একই পরিবারে একাধিক ব্যক্তি বাকপ্রতিবন্ধী হওয়ায় মানুষজন কটু কথা বলায় সহ্য করতে না পেরে লাচ্ছির সঙ্গে বিষ মিশিয়ে মেয়ে মনিরা ও সানজু আল ফাতেহাকে খাইয়ে নিজেও বিষপান করে আত্মহত্যার চেষ্টা করেন।

আরও জানা গেছে, স্থানীয়রা তিনজনকে উদ্ধার করে তিতাস উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক দুই মেয়েকে মৃত ঘোষণা করেন। মনু মিয়াকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেছেন চিকিৎসকরা।

তিতাস থানার ওসি মো. শহীদ উল্যাহ বলেন, বাকপ্রতিবন্ধী দুই মেয়েকে বিষ খাইয়ে বাবা আত্মহত্যার চেষ্টা করেছেন। বাকপ্রতিবন্ধী, দারিদ্র্য ও পারিবারিক হতাশা থেকে এ ঘটনা ঘটতে পারে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ