লালন একাডেমিতে সংবর্ধিত হলেন সাংস্কৃতিক ফোরামের নেতৃবৃন্দ
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
রবিবার, সেপ্টেম্বর ২২, ২০২৪ ১০:৫৭ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
রবিবার, সেপ্টেম্বর ২২, ২০২৪ ১১:২০ অপরাহ্ণ

বিশেষ প্রতিনিধি
ময়মনসিংহের ভালুকায় নবগঠিত সাংস্কৃতিক ফোরামের নেতৃবৃন্দ কে সংবর্ধনা দেয়া হয়েছে। রোববার সন্ধ্যায় ডালুকা বাজারের লালন সাঁই একাডেমিতে এ সংবর্ধনার আয়োজনে করা হয়। লালন সাঁই একাডেমির পরিচালক ও ফোরামের কোষাধ্যক্ষ মওলাদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন ফোরাম সভাপতি বাংলাদেশ বেতারের কন্ঠ শিল্পী আলী আহসান কবীর, সাধারণ সম্পাদক বাংলাদেশ বেতারের কন্ঠ শিল্পী রফিকুল ইসলাম রফিক, লালন সাঁই একাডেমির উপদেষ্টা সাংবাদিক ও নাট্যাভিনেতা সাইফুল ইসলাম, উপদেষ্টা শিক্ষক ও কবি শফিকুল ইসলাম, উপদেষ্টা সঙ্গীত শিল্পী বাবুল আহমেদ প্রমুখ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দপ্তর, প্রচার ও প্রকাশনা সম্পাদক সুজন খান,সাংস্কৃতিক ফোরামের ,যুগ্ম সম্পাদক আশিকুর রহমান শ্রাবণ,নির্বাহী সদস্য প্রবীর ভৌমিক,ডাকাতিয়া স্বরলিপি সাংস্কৃতিক একাডেমির পরিচালক আবু হানিফ,দোলন চাঁপা সঙ্গীত একাডেমী পরিচালক জয়া চক্রবর্তীসহ, সঙ্গীত বিদ্যালয়ের শিল্পী ও শিক্ষক আন্জুমানারা পাঠানসহ অন্যরা।

পরে আয়োজন করা হয় সঙ্গীতানুষ্ঠান। এর আগে নবগঠিত কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক কে ফুল দিয়ে বরন করে নেন লালন সাঁই একাডেমির নেতৃবৃন্দ। আলোচনা সভায় বক্তারা বলেন নতুন নেতৃত্ব ভালুকা সাংস্কৃতিক অঙ্গন কে নতুন ভাবে বিকশিত করবে। তাদের মেধা ও প্রজ্ঞা দিয়ে ভালুকার মানুষের কাছে সংস্কৃতিকে নতুন ভাবে সজ্ঞায়িত করবে।
জনতার আওয়াজ/আ আ