লালমনিরহাটে পুলিশের বাধা উপেক্ষা করে বিএনপির বিক্ষোভ মিছিল
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
শনিবার, জুন ১১, ২০২২ ৭:৪৯ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
শনিবার, জুন ১১, ২০২২ ৭:৪৯ অপরাহ্ণ

স্টাফ করেসপন্ডেন্ট
গ্যাসসহ সকল নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য বৃদ্ধির প্রতিবাদে লালমনিরহাটে পুলিশের বাধা উপেক্ষা করে প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছে জেলা বিএনপি।
আজ শনিবার (১১ জুন) দুপুর সাড়ে ১২টায় জেলা বিএনপি কার্যালয় হতে একটি বিক্ষোভ মিছিল বের হয়।এ সময় পুলিশ মিছিলে বাধা দিলেও নেতাকর্মীরা বাধা এড়িয়ে মিছিলে স্লোগান দিতে থাকে।
পরে বিএনপি অফিসের সামনে এক প্রতিবাদ সমাবেশে বিএনপির জেলা সভাপতি অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু বক্তব্য রাখেন।
বক্তব্যে বিএনপির নেতার বলেন, দ্রব্যমূল্য বৃদ্ধির জন্য সরকারের লোকদের দুর্নীতি দায়ী। এই করোনা মহামারীর মধ্যেও আওয়ামী লীগের নেতাকর্মীরা কোটিপতি হয়েছে। আর সাধারণ মানুষ নিঃস্ব হয়েছে। দেশের মানুষ খুব কষ্টে আছে। তাই একটা রাজনৈতিক দল হিসেবে আমাদের দায়িত্ব মানুষের কষ্ট লাঘব করা। তাই সকলের স্বার্থে আসুন আমরা সবাই মিলে ঐক্যবদ্ধভাবে এই সরকারের বিরুদ্ধে আন্দোলন গড়ে তুলি।
জনতার আওয়াজ/আ আ