লালমনিরহাট পৌর বিএনপি'র দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত - জনতার আওয়াজ
  • আজ রাত ১০:০৭, বুধবার, ১৩ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৬শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

লালমনিরহাট পৌর বিএনপি’র দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: রবিবার, জুন ১৯, ২০২২ ৬:০২ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: রবিবার, জুন ১৯, ২০২২ ৬:০২ অপরাহ্ণ

 

লালমনিরহাট প্রতিনিধি

লালমনিরহাট পৌর বিএনপি’র দ্বি-বার্ষিক সম্মেলন ২০২২ অনুষ্ঠিত হয়েছে। এই সম্মেলনে বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি ও বিদেশে উন্নত চিকিৎসার ব্যবস্থা করার দাবি জানানো হয়। রোববার সকাল ১০টায় লালমনিরহাট জেলা পরিষদ অডিটোরিয়ামে লালমনিরহাট পৌর বিএনপির আয়োজনে এ দ্বি-বার্ষিক সম্মেলন ২০২২ অনুষ্ঠিত হয়।

লালমনিরহাট পৌর বিএনপির আহবায়ক মোঃ আফজাল হোসেনের সভাপতিত্বে লালমনিরহাট পৌর বিএনপির সদস্য সচিব মোঃ মজমুল হোসেন প্রামানিকের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক ও লালমনিরহাট জেলা বিএনপির সভাপতি অধ্যক্ষ (অবঃ) আসাদুল হাবিব দুলু। উদ্বোধক ছিলেন লালমনিরহাট জেলা বিএনপির সাধারণ সম্পাদক হাফিজুর রহমান বাবলা। বক্তব্য রাখেন লালমনিরহাট জেলা বিএনপির সহ-সভাপতি অ্যাড. ফজলুল হক সরকার, অ্যাড. রফিকুল ইসলাম রফিক, রোকন উদ্দিন বাবুল, যুগ্ম সাধারণ সম্পাদক একেএম মমিনুল হক, এবিএম ফারুক সিদ্দিকী, জাহিদ হাসান মজনু, সাংগঠনিক সম্পাদক সাজেদুল পাটোয়ারী সাজু, আব্দুস সালামসহ অনেকেই। এ সময় লালমনিরহাট জেলা, উপজেলা, পৌর বিএনপির অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ