লালমনিরহাট সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত - জনতার আওয়াজ
  • আজ সন্ধ্যা ৬:৪৭, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

লালমনিরহাট সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বুধবার, জুন ২৬, ২০২৪ ২:২৭ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বুধবার, জুন ২৬, ২০২৪ ২:২৭ অপরাহ্ণ

 

লালমনিরহাট প্রতিনিধি

লালমনিরহাটের কালীগঞ্জ সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে নূরুল ইসলাম (৫৫) নামে বাংলাদেশি নিহত হয়েছেন।

বুধবার (২৬ জুন) ভোরে কালিগঞ্জ উপজেলার লোহাকুচি সীমান্তের ৯১৯নং মেইন পিলারের কাছে এ ঘটনা ঘটে।

নিহত নুরুল ইসলাম জেলার কালীগঞ্জ উপজেলার লোহাকুচির দুলালী গ্রামের মৃত মইনুদ্দিনের ছেলে।

বিজিবি ও এলাকাবাসী সূত্রে জানা যায়, বুধবার গভীর রাতে ৪-৫ জনের একদল বাংলাদেশি গরু পারাপারকারী জেলার কালীগঞ্জ উপজেলার লোহাকুচি সীমান্তের ৯১৯নং সীমানা পিলার দিয়ে ভারতে প্রবেশ করে। এ সময় ভারতের কোচবিহার জেলার সিতাই থানার ৭৮ বিএসএফের ওয়েস্ট চামটা ক্যাম্পের টহলরত বিএসএফ সদস্যরা তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে গুলিবিদ্ধ হয়ে মারা যান নুরুল ইসলাম (৫৫)। এ সময় তার সহযোগীরা মরদেহ উদ্ধার করে বাংলাদেশে নিয়ে আসেন।

খবর পেয়ে কালিগঞ্জ উপজেলার গোড়ল তদন্ত পুলিশ ফাঁড়ি মরদেহ উদ্ধার করে ফাঁড়িতে নিয়ে আসে।

গোড়ল তদন্ত পুলিশ ফাঁড়ির ইনচার্জ আব্দুল কাদের বলেন, খবর পেয়ে অভিযান চালিয়ে মরদেহ উদ্ধার করে ফাঁড়িতে নিয়ে আসা হয়েছে।

লালমনিরহাট ১৫ বিজিবি অধিনায়ক লে.কর্নেল মোফাজ্জল হোসেন আকন্দ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আমি ঘটনাস্থলে আছি। এই ঘটনায় বেলা ১১টায় ব্যাটলিয়ন কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠকে প্রতিবাদ জানানো হবে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ