লিভার প্রতিস্থাপন ছাড়া খালেদা জিয়া পুরোপুরি সুস্থ হয়ে উঠবেন না - জনতার আওয়াজ
  • আজ ভোর ৫:০০, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

লিভার প্রতিস্থাপন ছাড়া খালেদা জিয়া পুরোপুরি সুস্থ হয়ে উঠবেন না

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বৃহস্পতিবার, মে ২, ২০২৪ ১১:২২ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বৃহস্পতিবার, মে ২, ২০২৪ ১১:২২ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
লিভার প্রতিস্থাপন ছাড়া খালেদা জিয়া পুরোপুরি সুস্থ হয়ে উঠবেন না বলে জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার এ জেড এম জাহিদ হোসেন। তাই, বিদেশে চিকিৎসার সুযোগ চেয়ে সরকারের প্রতি আবারো আহ্বান জানিয়েছেন তিনি।

বৃহস্পতিবার (২ মে) রাতে রাজধানীর এভারকেয়ার হাসপাতাল থেকে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া থেকে বাসায় ফেরার পর সাংবাদিকদের এসব কথা জানান ডাক্তার জাহিদ।

কিডনি, লিভার, আর্থাইটিসসহ নানা সমস্যার মধ্যে খালেদা জিয়ার লিভারের সমস্যাই এখন জটিল বলেও ডাক্তার জাহিদের।

৭৯ বছর বয়সী খালেদা জিয়া গতকাল নিজ ভবনে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। বৃহস্পতিবার বিকেলে তার শারীরিক নানা পরীক্ষা-নিরীক্ষার রিপোর্ট নিয়ে মেডিকেল বোর্ড বসে, সেখানে ভার্চুয়ালি যুক্ত হন চিকিৎসায় যুক্ত থাকা বিদেশি ডাক্তাররাও। পরে মেডিকেল বোর্ডের সুপারিশে বৃহস্পতিবার রাতে বাসায় নিয়ে আসা হয় খালেদা জিয়াকে।

আপাতত মেডিকেল বোর্ডের তত্ত্বাবধানে বাসাতেই তার চিকিৎসা চলবে বলে জানান খালেদা জিয়া ব্যক্তিগত চিকিৎসক।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ