লুটপাট তন্ত্র টিকিয়ে রাখাতে সরকার আবার ক্ষমতায় থাকতে চায় - জনতার আওয়াজ
  • আজ ভোর ৫:৫৯, রবিবার, ১৭ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ৩০শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

লুটপাট তন্ত্র টিকিয়ে রাখাতে সরকার আবার ক্ষমতায় থাকতে চায়

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: রবিবার, ডিসেম্বর ২৪, ২০২৩ ৪:১১ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: রবিবার, ডিসেম্বর ২৪, ২০২৩ ৪:১১ অপরাহ্ণ

 

নিউজ ডেস্ক
লুটপাট তন্ত্র টিকিয়ে রাখার জন্য তারা (আওয়ামী লীগ) ক্ষমতায় আবার থাকতে চায়, এমন মন্তব্য করেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি।

তিনি বলেন, আওয়ামী লীগের লুটপাট তন্ত্রের কারণে দেশের অর্থনৈতিক সংকটে প্রতিদিন জিনিসপত্রের দাম বাড়ছে। প্রতিদিন তারা (আওয়ামী লীগ) টাকা হাতিয়ে নিয়ে পাচার করছে। সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি) বলেছে ব্যাংক থেকে ৯২ হাজার কোটি টাকা লুটপাট করা হ‌য়ে‌ছে। আর খেলাপি ঋণ অন্তত ৩-৪ লক্ষ কোটি টাকা। এই ৯২ হাজার কোটি টাকা কখনো দেশে আসবে না, আসার সম্ভাবনাও নাই।

রবিবার (২৪ ডিসেম্বর) জাতীয় প্রেস ক্লাবের সামনে এক সমাবেশে তিনি এসব কথা বলেন।

আওয়ামী লীগকে উদ্দেশ্য করে জোনায়েদ সাকি বলেন, আওয়ামী লীগ নিজেদের মধ্যে সন্ত্রাসী থামাতে পারে নাই। সত্যিকার অর্থে বিরোধী দল যদি মাঠে থাকতো তাহলে কি অবস্থা তৈরি করতো তারা? এদেশে খেলোয়াড় (বিরোধী দল) যাতে মাঠে আসতে না পারে তার জন্য সন্ত্রাসের রাজত্ব কায়েম করেছে, ত্রাসের রাজত্ব কায়েম করেছে, সবাইকে হাত-পা বেঁধে জেলে ভরে দিয়েছে, লাল কার্ড দেখিয়ে বিদায় করেছে। বিরোধী দল যদি নির্বাচনে যেত তাহলে এরা (আওয়ামী লীগ) দেশেটাকে একটা ভয়ংকর সন্ত্রাস এবং খুনের তান্ডবলীলায় পরিণত করতো।

গণতন্ত্র মঞ্চের এই নেতা আরও বলেন, বাংলাদেশে থেকে যেসকল পোশাক আমদানি রপ্তানি করা হয়, এই আমদানি-রপ্তানিতে অন্তত পক্ষে ১২-১৫ লক্ষ কোটি টাকা এই ১৫ বছরে বিদেশে পাচার হয়েছে। এই ফ্লাইওভার, পদ্মাসেতু, মেট্রোরেল, টানেল এগুলো দেখিয়ে এ-সরকার দেশের মানুষের চোখ ধাঁধিয়ে দিতে চায়। এই উন্নয়ন বাজেট থেকে যে লক্ষ লক্ষ কোটি টাকা তারা (আওয়ামী লীগ) চুরি করেছে সেটার কোনো হিসাব নাই। ১০০ টাকার মধ্যে ৬০ টাকা চুরি করেছে। দেশের ভিতর থেকেও ৫ থেকে ৬ লক্ষ কোটি টাকার মতো পাচার হয়ে গেছে।

তিনি বলেন, এভাবে চলতে দেওয়া যাবে না। ভোট নামক তামাশাকে রুখে দিতে হবে। ৭ তারিখে ভোট দেওয়ার জন্য নির্বাচন কেন্দ্রে কেউ যাবেন না।

এতে আরও উপস্থিত ছিলেন, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন মাহমুদ স্বপন প্রমুখ।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ