লেবাননে জাকের পার্টির উদ্যোগে মহাপবিত্র উরস শরীফ উদযাপন
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
সোমবার, ফেব্রুয়ারি ২০, ২০২৩ ১০:৪৩ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
সোমবার, ফেব্রুয়ারি ২০, ২০২৩ ১০:৪৩ অপরাহ্ণ

লেবানন থেকে, ওয়াসীম আকরামঃ- দেশ-বিদেশের লাখ লাখ ভক্ত-মুরিদানদের ন্যায় ১৮ ও ১৯ ফেব্রুয়ারী রোজ শনিবার এবং রোববার বৈরুতের পাশের এলাকা দাউরা সিআইটি স্কুল হল রুমে লেবানন জাকের পার্টির সিনিয়র সহ-সভাপতি জামাল উদ্দিনের সভাপতিত্বে এবং জিএম সুমনের সঞ্চালনায় পবিত্র কোরআন তেলাওয়াত, জিকির-আজগার,মোরাকাবা-মোশাহেদা, ওয়াজ নসিহত, ওয়াজ মাহফিল ও সুন্নাত এবাদতের পাশাপাশি নফল এবাদতের মধ্যদিয়ে মহাপবিত্র উরস শরীফ অনুষ্ঠিত হয়েছে।
উক্ত অনুষ্ঠানে সেসময় উপস্থিত ছিলেন জাকের পার্টির লেবানন শাখার ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নুর মোহাম্মদ, ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক শ্রীঃ দিলীপ বিশ্ব শর্মা, দপ্তর সম্পাদক আহাদ আলী,প্রচার সম্পাদক লিটন হাওলাদার, কোষাধ্যক্ষ সুজন মিয়া শ্রম বিষয়ক সম্পাদক বিল্লাল বেপারী,কার্যকরী সদস্য আবু বকর, আকরাম মিয়া, মাসুদ মিয়া, শেখ মোঃ জসিম উদ্দিনসহ অনেকে।
অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লেবানন বিএনপি’র ভারপ্রাপ্ত সভাপতি ওয়াসীম আকরাম, প্রধান উপদেষ্টা মজিবর হক মজিব, উপদেষ্টা সদস্য আমির হোসেন কলিম, ধর্মবিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম দেওয়ান, শ্রমবিষয়ক সম্পাদক জাহিদ সরকার, প্রচার সম্পাদক এমরান নাছির এবং লেবানন আওয়ামী লীগের সভাপতি ইস্কানদার আলী মোল্লা সাবেক ভারপ্রাপ্ত সভাপতি মশিউর রহমান টিটু,সহ সভাপতি শেখ ফরিদসহ প্রমুখ।
এছাড়াও উপস্থিত ছিলেন লেবানন যুবদলের আনোয়ার হোসেন আকন, আনোয়ার হোসেন শাহালি,ফলাশ বেপারী, হামিদুর রহমান সাব্বিরসহ সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ।
এই মহাপবিত্র উরস শরীফে প্রাত্যহিক ফরজ এবাদতের পাশাপাশি পবিত্র কোরআন তেলাওয়াত, জিকির আজগার, মোরাকাবা-মোশাহেদা, ওয়াজ নসিহত, ওয়াজ মাহফিল এবং সুন্নাত এবাদতের পাশাপাশি নফল এবাদত অনুষ্ঠিত হচ্ছে। দয়াল নবী রাসুলে করিম (সা.), তদীয় সাহাবায়ে কেরাম, আহলে বায়াত, তরিকার ঈমাম মুজাদ্দেদ আলফেসানী (রহ.), খাজা এনায়েতপুরী (কু.ছে.আ.) সহ সকল নবী-রাসুল, ওলী-আউলিয়াদের পাক আত্মা সহ, সকল বিদেহী মুসলমানদের আত্ম সওয়াব রেসানী করা এবং ধর্ম-বর্ণ নির্বিশেষে দেশ ও প্রবাসীদের কল্যাণ কামনায় বিশেষ করে চলমান লেবাননে সংকটময় সময় থেকে উত্তলনসহ সকল প্রকার বালা-মুছিবত থেকে রক্ষা পাওয়ার জন্য মহান আল্লাহতায়ালার দরবারে বিশেষ মোনাজাত করা হয়েছে। অবশেষে তবারক বিতরণের মধ্যদিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।
জনতার আওয়াজ/আ আ