লোহাগাড়ায় জামায়াতের জনসভা ঘিরে নেতা-কর্মী ও সমর্থকদের উচ্ছ্বাস - জনতার আওয়াজ
  • আজ রাত ৩:০২, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

লোহাগাড়ায় জামায়াতের জনসভা ঘিরে নেতা-কর্মী ও সমর্থকদের উচ্ছ্বাস

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: সোমবার, ফেব্রুয়ারি ২, ২০২৬ ২:৪৩ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: সোমবার, ফেব্রুয়ারি ২, ২০২৬ ২:৪৩ অপরাহ্ণ

 

সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি

ছবি: প্রতিনিধি
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির হিসেবে দায়িত্ব পালন শুরুর পর এই প্রথম চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় নির্বাচনি জনসভায় যোগ দিতে আসছেন ডা. শফিকুর রহমান। তার আগমনকে কেন্দ্র করে নেতা-কর্মী ও সমর্থকদের মধ্যে ব্যাপক উচ্ছ্বাস দেখা গেছে।

সোমবার (২ ফেব্রুয়ারি) সকাল থেকে লোহাগাড়া উপজেলার পদুয়া এসিএম উচ্চ বিদ্যালয় মাঠে লোহাগাড়া ও সাতকানিয়া উপজেলার বিভিন্ন এলাকা থেকে নেতা-কর্মী ও সমর্থকরা সমবেত হতে শুরু করেন। সময়ের সঙ্গে সঙ্গে তাদের ভিড় বাড়ছে।

সাতকানিয়া ও লোহাগাড়া ছাড়াও আশপাশের উপজেলা থেকেও বিভিন্ন যানবাহনযোগে উচ্ছ্বসিত নেতা-কর্মী ও সমর্থকদের জনসভায় যোগ দিতে দেখা গেছে।

দুপুর আড়াইটায় মঞ্চে উঠে নেতা-কর্মীদের উদ্দেশে বক্তব্য এবং প্রার্থীদের পরিচয় করিয়ে দেওয়ার কথা রয়েছে ডা. শফিকুর রহমানের। নির্বাচনি জনসভায় ১১ দলীয় জোটের একাধিক কেন্দ্রীয় নেতা উপস্থিত থাকবেন বলে জানা গেছে।

বাজালিয়া ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি ইসমাইল মোহাম্মদ রাশেদ বলেন, ‘আমাদের ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড থেকে ১২টি ট্রাকযোগে অসংখ্য নেতা-কর্মী ও সমর্থক এ জনসভায় যোগ দিয়েছেন। জামায়াতের আমিরকে এক পলক দেখতে সবাই অধীর আগ্রহে অপেক্ষা করছেন।’

সাতকানিয়া উপজেলা জামায়াতের সেক্রেটারি তারেক হোসাইন খবরের কাগজকে বলেন, ‘দায়িত্ব গ্রহণের পর এই প্রথম জামায়াতের আমির লোহাগাড়ায় আসছেন। এই নির্বাচনি জনসভায় সাতকানিয়া ও লোহাগাড়া উপজেলা থেকে ৩ লক্ষাধিক নেতা-কর্মী সমবেত হবেন। এ ছাড়া আশপাশের উপজেলা থেকেও অনেক নেতা-কর্মী ও সমর্থকরা স্বতঃস্ফূর্তভাবে জনসভায় যোগ দিচ্ছেন। এ জনসভা সফল করার লক্ষ্যে আমাদের দায়িত্বপ্রাপ্ত নেতা-কর্মীরা কঠোর পরিশ্রম করে যাচ্ছেন।’

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ