শপথ নিলেন উপদেষ্টারা - জনতার আওয়াজ
  • আজ রাত ৯:৫১, বুধবার, ১৩ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৬শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

শপথ নিলেন উপদেষ্টারা

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বৃহস্পতিবার, আগস্ট ৮, ২০২৪ ৯:৪২ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বৃহস্পতিবার, আগস্ট ৮, ২০২৪ ১০:২৬ অপরাহ্ণ

 

স্টাফ করেসপন্ডেন্ট

ছাত্র-জনতার আন্দোলনের মুখে পতন ঘটেছে আওয়ামী লীগ সরকারের। গঠিত হয়েছে অন্তর্বর্তীকালীন সরকার।

বৃহস্পতিবার (৮ আগস্ট) রাতে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে শপথ নিয়েছেন নেন নোবেলজয়ী অর্থনীতিবিদ অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। অন্তর্বর্তীকালীন সরকারের মোট সদস্য সংখ্যা ১৭।

বঙ্গভবনের দরবার হলে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসেবে প্রথমে নোবেলজয়ী অর্থনীতিবিদ অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসকে শপথবাক্য পাঠ করান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। প্রথমে রাষ্ট্রপতি তাকে প্রধান উপদেষ্টা হিসেবে শপথবাক্য পাঠ করান। এরপর প্রধান উপদেষ্টা হিসেবে তাকে রাষ্ট্রীয় গোপনীয়তার শপথবাক্য পাঠ করান রাষ্ট্রপতি।

এরপর রাষ্ট্রপতি অন্তর্বর্তীকালীন সরকারের ১৩ জন উপদেষ্টাকে শপথবাক্য পাঠ করান। বাকি তিনজন উপদেষ্টা ঢাকার বাইরে থাকায় শপথ এদিন নিতে পারেননি। প্রথমে রাষ্ট্রপতি তাদের উপদেষ্টা হিসেবে শপথবাক্য পাঠ করান। এরপর উপদেষ্টা হিসেবে তাদের রাষ্ট্রীয় গোপনীয়তার শপথবাক্য পাঠ করান রাষ্ট্রপতি।

ড. মুহাম্মদ ইউনূস ছাড়া অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা হিসেবে আর যে ১৬ জন শপথ নিলেন-

১. সালেহ উদ্দিন আহমেদ

২. ড. আসিফ নজরুল

৩. আদিলুর রহমান খান

৪. হাসান আরিফ

৫. তৌহিদ হোসেন

৬. সৈয়দা রিজওয়ানা হাসান

৭. মো. নাহিদ ইসলাম

৮. আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া

৯. ব্রিগেডিয়ার জেনারেল এম সাখাওয়াত হোসেন (অব.)

১০. সুপ্রদিপ চাকমা

১১. ফরিদা আখতার

১২. বিধান রঞ্জন রায়

১৩. আ.ফ.ম খালিদ হাসান

১৪. নূর জাহান বেগম

১৫. শারমিন মুরশিদ

১৬. ফারুক–ই–আজম

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ