শরীয়তপুরে আইনজীবি সমিতির কার্যালয় সহ দুটি স্থানে বোমা হামলা - জনতার আওয়াজ
  • আজ রাত ২:৩৬, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

শরীয়তপুরে আইনজীবি সমিতির কার্যালয় সহ দুটি স্থানে বোমা হামলা

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: সোমবার, নভেম্বর ১০, ২০২৫ ৩:৪৩ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: সোমবার, নভেম্বর ১০, ২০২৫ ৩:৪৩ অপরাহ্ণ

 

শরীয়তপুর প্রতিনিধি
ছবি: প্রতিনিধি
শরীয়তপুরে আইনজীবি সমিতির কার্যালয়ে ও জজ কোটের ভি পি জিপি ও চিক›্দি ইউনিয়ন বিএনপির সভাপতি এ্যাড. রুবায়েত আনোয়ার মনিরের এর চেম্বারে বোমা হামলা করেছে দুবৃর্ত্তরা। বোমা হামলায় আইনজীবি সমিতির দেয়াল ও আইনজীবির চেম্বারের সাটার ক্ষতিগ্রস্থ হয়েছে। এতে কওে এলাকায় আতংক বিরাজ করছে। পুলিশ বোমার আলামত উদ্ধার করেছে। এ ঘটনার প্রতিবাদে চিকন্দি আইনজীবি সমিতির উদ্যোগে এক মানববন্ধন কর্মসুচী পালিত হয়েছে।
এ ঘটনাটি ঘটেছে গতকাল রোববার রাত ১ টার দিকে শরীয়তপুর জেরার সদও উপজেলার চিকন্দি সহকারী জজ (মোনসেফ)আদালতের আইনজীবি সমিতির কার্যালয় ও আইনজীবির চেম্বারে।
জজ কোটের ভি পি জিপি ও চিক›্দি ইউনিয়ন বিএনপির সভাপতি এ্যাড. রুবায়েত আনোয়ার মনির ও চিকন্দি পুলিশ ফাঁড়ি সুত্রে জানা যায়, চিকন্দি মোনসেফ আদালত সংলগ্ন চিকন্দি আইনজীবি সমিতির কার্য়ালয়ে এবং চিকন্দি বাজারে অবস্থিত জজ কোটের ভি পি, জিপি ও চিক›্দি ইউনিয়ন বিএনপির সভাপতি এ্যাড. রুবায়েত আনোয়ার মনিরের চেম্বাওে গতকাল রোববার দিবাগত রাত ১টার দিকে কে বা কারা বোমা হামলা করে পালিয়ে যায়। এতে কওে আইনজীবি সমিতির কার্য়ালয়ের ক্ষতিগ্রস্থ হয়। পাশাপাশি এ্যাড. রুবায়েত আনোয়ার মনিরের চেম্বাওে বোমার বিস্ফোরনে সাটার ভেংগে দুমড়ে মুচড়ে যায়। গভীর রাতে বোমার বিকট শব্দে আশপাশের লোকজন আতংকিত হয়ে পড়ে। পড়ে খবর পেয়ে ঘটনা স্থল থেকে বোমার আলামত উদ্ধার করে। ্এ ঘটনার প্রতিবাদে আজ সোমবার দুপুরে চিকন্দি আইনজীবি সমিতির উদ্যোগে আইনজীবি সমিতির কার্যালয়ের সামনে একটি মানববন্ধন কর্মসুচী পালন করে। এতে আইনজীবি সহ তাদেও সহকর্মীরা অংশ গ্রহন করে। মাবনবন্ধন শেষে বক্তব্য রাখেন, চিকন্দি আইনজীবি সমিতির সাবেক সাধারন সম্পাদক এ্যড. হেলাল উদ্দিন আকন্দ, চিকন্দি আইনজীবি সমিতির সভাপতি এ্যাড. আব্দুল মান্নান তালকদার , এ্যাড, জাকির হোসেন তালুকদার প্রমুখ।
চিকন্দি ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাধারন সম্পাদক সজীব ফকির বলেন, আগামী ১৩ নভেম্বও নিষিদ্ধ ঘোষিত আওয়ামীলীগের কর্মসুচী কে কেন্দ্র কওে জনমনে আতংক সৃষ্টি করার জন্য এ বোমা হামলা করেছে।
চিকন্দি আইনজীবি সমিতির সভাপতি এ্যাড. আব্দুল মান্নান তালুকদার বলেন, রাতের অন্ধকারে আইনজীবি সমিতির কার্যালয়ে ও একজন আইনজীবির চেম¦ারে বোমা হামলার ঘটনাটি অত্যান্ত দুঃখ জনক । যারা এ ধরনের অন্যায় কাজ করেছে তাদেও কে দ্রæত আইনের আওতায় আনার দাবী জানাই।
চিকন্দি পুলিশ ফাঁড়ির এস আই মোঃ সুজন সিকদার বলেন, গতকাল রোবার রাত ১ টার দিকে চিকন্দি আইনজীবি সমিতির কার্য়ালয় ও একজন আইনজীবির চেম্বারে বোমা হামলার খবর পেয়ে আমরা ঘটনা স্থলে যাই। সেখান থেকে বোমা সদৃশ কিছু বস্তু উদ্ধার করি।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ