শরীয়তপুরে জাতীয় প্রানীসম্পদ সপ্তাহ ২০২৫ উপলক্ষে র্যালী
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
বুধবার, নভেম্বর ২৬, ২০২৫ ৮:২৭ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
বুধবার, নভেম্বর ২৬, ২০২৫ ৮:২৭ অপরাহ্ণ

শরীয়তপুর প্রতিনিধি
দেশীয় জাত উন্নত প্রযুক্তি প্রাণী সম্পদে হবে উন্নতি ,এ প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় প্রানীসম্পদ সপ্তাহ ২০২৫ উপলক্ষে আজ সকাল ১০টায় শরীয়তপুর জেলা প্রশাসন ও প্রাণী সম্পদেও উদ্যোগে একটি র্যালী জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বের করা হয়। র্যালী শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক আলেঅচনা সভার আয়োজন করা হয়। জেলঅ প্রণী সম্পদ কর্মকর্তা ডা. মোঃ আবু বকর সিদ্দিক এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ,অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ ইমরুল হাসান,বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার শেখ শরীফুজ্জামান ,সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইলোরা ইয়াসমীন,ডা.তমাল কুমার দাস। জেলা পর্যায়ের বিভিন্ন দপপ্তরের কর্মকর্তা, প্রনী সম্পদের বিভিন্ন খামারী ও সাংবাদিকগন এতে অংশ নেয়। এদিকে সদর উপজেলা পরিষদ চত্তরে প্রাণী সম্পদের এক মেলার আয়োজন করা হয়েছে।
জনতার আওয়াজ/আ আ