শরীয়তপুরে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন অবহিতকরন সভা
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
মঙ্গলবার, জুন ১৩, ২০২৩ ২:১৮ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
মঙ্গলবার, জুন ১৩, ২০২৩ ২:১৮ অপরাহ্ণ

শরীয়তপুর প্রতিনিধি ॥ আগামী ১৮ জুন সকাল থেকে শরীয়তপুর জেলার বিভিন্ন স্কুল কলেজ কমিউিনিটি ক্লিনিক ,হাসপাতাল সহ স্থানে জেলা স্বাস্থ্য বিভাগের উদ্যোগে ৬ মাস থেকে শুরু করে ৫ বছর বয়সী শিশুদেরকে ভিটামিন এ প্লাস ক্যাপস্যুল খায়ানো উপলক্ষে মঙ্গলবার দুপুর ১২টায় সিভিল সার্জনের সম্মেলন কক্ষে জেলায় কর্মরত বিভিন্ন মিডিয়ার সাংবাদিকদের নিয়ে অবহিতকরন সভা অনুষ্ঠিত হয়। সিভিল সার্জন ডাঃ আবুল হাদি মোহাম্মদ শাহ এর সভাপতিত্বে অবহিত করন সভয় বক্তব্য রাখেন ডাঃ জাহিদুল ইসলাম, ডাঃ তানভিরুল ইসলাম,স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা মোঃ মাহবুবুর রহমান,ইপিআই সুপার মোঃ মোজাম্মেল হক। এ সভায় জেলার বিভিন্ন মিডিয়ায় কর্মরত সাংবাদিকগন অংশ নেয়।
জনতার আওয়াজ/আ আ