শরীয়তপুরে ডাকাতির ঘটনায় ৩ ডাকাত গ্রেফতার ১৮ লাখ ৫৮ হাজার টাকা জব্দ - জনতার আওয়াজ
  • আজ রাত ২:১৮, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

শরীয়তপুরে ডাকাতির ঘটনায় ৩ ডাকাত গ্রেফতার ১৮ লাখ ৫৮ হাজার টাকা জব্দ

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১৩, ২০২৫ ২:৫৭ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১৩, ২০২৫ ২:৫৭ অপরাহ্ণ

 

শরীয়তপুর প্রতিনিধি
গত ২৫ জানুয়ারী গভীর রাতে শরীয়তপুর শহরের উত্তর মাথায় মজিদ জরিনা ফাউন্ডেশনের দোতলায় পিছনের জানালার গ্রীল কেটে ব্রিটিশ আমেরিকান টোবাকো লিঃ এর অফিসের ডাকাতি করে ১ কোটি ৩৪ লাখ ২৫ হাজার ৫০৭ টাকা নিয়ে যায়। এ ঘটনার ১৩দিনের মাথায় গতকাল বুধবার খুলনা থেকে ৩ ডাকাতকে গ্রেফতার করেছে পালং মডেল থানা ও ডিবি পুলিশের একটি দল। এ সময় ডাকাতের কাছ থেকে ১৮ লাখ ৫৮ হাজার ৯৬৫ টাকা , একটি পিকআফ গাড়ি,একটি পালচার মোটর সাইকেল, একটি দেশী রিভলবার রামদা ,ছুরি, তালা কাটার যন্ত্রপাতি,৫০টি মোবাইল জব্দ করেছে। গ্রেফতারকৃতরা হচ্ছে ডাকাত মেহেরাজ (৫০) মোর্শেদ (৩০) ও মিলন মোল্যা (৩০)। এদের প্রত্যেকের বাড়ি খুলনা মহানগর এলাকায় ।।এরা পেশাদার ডাকাত।এদের বিরুদ্ধে একাধিক ডাকাতির মামলা রয়েছে। আজ বৃহস্পতিবার সকাল ১০টায় পুলিশ সুপার মোঃ নজরুল ইসলাম পিপিএমএক প্রেস ব্রিফিয়ের মাধ্যমে এ তথ্য প্রকাশ করেছে।এ সময় তার সাথে ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার আদিবুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার শেখ শরিফুল ইসলাম,অতিরিক্ত পুলিশ সুপার আহসান হাবীব পালং মডেল থানার ওসি হেলাল উদ্দিন,ডিবি ওসি আবু বকর সহ অন্যান্যরা।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ