শরীয়তপুরে বিএনপির মানববন্ধন কর্মসূচী পালিত - জনতার আওয়াজ
  • আজ রাত ১২:৫৩, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

শরীয়তপুরে বিএনপির মানববন্ধন কর্মসূচী পালিত

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: সোমবার, ডিসেম্বর ১১, ২০২৩ ২:২০ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: সোমবার, ডিসেম্বর ১১, ২০২৩ ২:২০ অপরাহ্ণ

 

শরীয়তপুর প্রতিনিধি : আর্ন্তজাতিক মানবাধিকার দিবস উপলক্ষে শরীয়তপুর জেলা বিএনপির একাংশের সার্বিক সহযোগিতায় শরীয়তপুর জেলা শ্রমিকদল ও সদও উপজেলা যুবদলের যৌথ উদ্যোগে গুম,বিচারবর্হিভ’ত হত্যা এবং আইন শৃংখলঅ বাহিসীর হেফাজতে হত্যা ও নির্যাতন ,অবৈধ তফসিল বাতিল ও শেখ হাসিনার পদত্যাগের একদফা দাবীতে সোমবার সকাল ৮টায় শরীয়তপুর-মাদারীপুর মহাসড়কের কাশিপুর নামক স্থানে এক মানববন্ধন কর্মসূচী পালন করা হয়েছে। মানববন্ধন শেষে উপস্থিত নেতা কর্মীরা বিক্ষোভ মিছিল বের করে। এ সময় জেলা শ্রমিকদলের সভাপতি হাজী আবদুল কাইয়ুম চুন্নু ,সাধারন সম্পাদক আঃ বারেক বাদশা, সদর উপজেলা যুবদলের সভাপতি মোঃ নজরুল ইসলাম,সদর উপজেলা শ্রমিক দলের জুয়েল সহ যুবদল ছাত্রদল শ্রমিক দল ও বিএনপির নেতৃবৃন্দ অংশ নেয়।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ