শরীয়তপুরে বিএনপির ১০ দফা রুপরেখা বাস্তবায়নের মিটিং - জনতার আওয়াজ
  • আজ রাত ৮:৩৫, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

শরীয়তপুরে বিএনপির ১০ দফা রুপরেখা বাস্তবায়নের মিটিং

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: সোমবার, জানুয়ারি ৯, ২০২৩ ৮:২০ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: সোমবার, জানুয়ারি ৯, ২০২৩ ৮:২০ অপরাহ্ণ

 

বিএনপি ঘোষিত আন্দোলনের ১০ দফা এবং রাস্ট্রকাঠামো মেরামতের রুপরেখা বিষয়ে ব্যাখা ও বিশ্লেষন ধর্মী এক আলোচনা সভা শরীয়তপুর জেলা বিএনপির সাধারন সম্পাদক সরদার নাসির উদ্দিন কালুর রানী মহল চওরে সোমবার বিকেল ৩টায় অনুষ্ঠিত হয়। জেলা বিএনপির সাধারন সম্পাদক সরদার একেএম নাসির উদ্দিন কালুর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন বিএনপির সাংগঠনিক সম্পাদক (ফরিদপুর অঞ্চল) শামা ওবায়েদ রিংকু। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাঃ রফিকুল ইসলাম, সহসাংগঠনিক সম্পাদক খন্দকার মাসুকুর রহমান মাসুক । এ সসময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক কোষাধ্যক্ষ সমাজসেবক মোঃ মজিবুর রহমান,সহসভাপতি মোঃ আবুল হোসেন সরদার, সিরাজুল হক মোল্যা, আইন বিষয়ক সম্পাদক এড.লুৎফর রহমান ঢালি, সহ আইন বিষয়ক সম্পাদক এড. জাহাঙ্গীর আলম কাসেম, যুগ্নসম্পাদক মাহবুব মোর্শেদ টিপু,জেলা বিএনপির দপ্তর সম্পাদক এড. কামরুল ইসলাম, জেলা বিএনপির নেতা আঃ সালাম এর সঞ্চালনায় বিভিন্ন উপজেলা ও পৌরসভার সভাপতি /সাধারন সম্পাদক সহ বিভিন্ন পর্যয়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ