শরীয়তপুরে বিশ্ব অটিজম সচেতনতা দিবসে আলোচনাসভা
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
মঙ্গলবার, এপ্রিল ২২, ২০২৫ ২:২৫ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
মঙ্গলবার, এপ্রিল ২২, ২০২৫ ২:২৫ অপরাহ্ণ

শরীয়তপুর প্রতিনিধি
স্নায়ু বৈচিত্রকে বরন করি ,টেকসই সমাজ গড়ি ,এ প্রতিপাদ্য নিয়ে ১৮তম বিশ্ব অটিজম সচেতনতা দিবস উপলক্ষে আজ সকাল ১০টায় শরীয়তপুর র্যালী উত্তোর এক আলোচনা সভা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসন ও জেলা সমাজসেবা অধিদপ্তর শরীয়তপুর এর আয়োজনে শরীয়তপুর জেলা সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক বিশ্বজিৎ বৈদ্য এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোহাম্মদ আশরাফ উদ্দিন। বিশিষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার আশিকুর রহমান, সিভিল সার্জনের প্রতিনিধি ডাঃ সুমন কুমার পোদ্দার। বক্তব্য রাখেন সাংবাদিক আবুল হোসেন সরদার। আলোচনা সভায় জেলার বিভিন্ন এলাকা থেকে আগত প্রতিবন্ধী ও তাদের পরিবার, বেসরকারী সংস্থার প্রতিনিধি ও সুধীজন অংশ নেয়। এরপর ৮ জন প্রতিবন্ধীকে হুইল চেয়ার প্রদান করা হয়। এর পূর্বে একটি র্যালী কোর্ট চত্তর প্রদক্ষিন করে।
জনতার আওয়াজ/আ আ