শরীয়তপুরে ভ্রাম্যমান আদালত দুই ব্যবসায়ীকে ১লাখ টাকা জরিমানা - জনতার আওয়াজ
  • আজ রাত ১১:৩১, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

শরীয়তপুরে ভ্রাম্যমান আদালত দুই ব্যবসায়ীকে ১লাখ টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: সোমবার, এপ্রিল ৩, ২০২৩ ৯:২৫ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: সোমবার, এপ্রিল ৩, ২০২৩ ৯:২৫ অপরাহ্ণ

 

শরীয়তপুর প্রতিনিধি ॥ অবৈধ পলিথিন রাখার দায়ে শরীয়তপুরের পালং বাজারে মোবাইল কোর্ট পরিচালনা করে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে দুই ব্যবসায়ীকে ১লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। সোমবার বিকেল অনুমান ৫টায় গোয়েন্দা পুলিশ (ডিবি) ওসি মোঃ ইলিয়াস এর নেতৃত্বে একদল গোয়েন্দা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে পালং বাজারের দুই ব্যবসায়ী জাহাঙ্গীর সেক ও তপন সাহার তিনটি গুদাম থেকে প্রায় ৬ লাখ টাকা মূল্যের প্রায় ৩ মেঃ টন অবৈধ পলিথিেেনর ব্যাগ আটক করেছে। এ সংবাদ পেয়ে নড়িয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার রাসেল মনির , পালং মডেল থানার ওসি আক্তার হোসেন,পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক রাসেল নোমান হাজির হয়। তারা বিভিন্ন গুদাম চেক করে তিনিটি দোকান থেকে প্যাকেটজাত পলিথিনের প্রায় ৩মেঃ টন পঅবৈধ পলিথিন জব্দ করে। এ সময় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জ্যোতি বিকাশ চন্দ্র (নির্বাহী ম্যাজিস্ট্রেট) হাজির হয়ে জাহাঙ্গীর সেক ও তপন সাহাকে অবৈধ পলিথিন রাখার দায়ে প্রত্যেককে ৫০ হাজারে করে ১ লাখ টাকা জরিমানা করেন এবং জব্দকৃত মালামাল নিয়ে যায়।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ