শরীয়তপুরে মা ইলিশ সংরক্ষনে জেলা টাস্কফোস কমিটির সভা - জনতার আওয়াজ
  • আজ রাত ৩:৫৬, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

শরীয়তপুরে মা ইলিশ সংরক্ষনে জেলা টাস্কফোস কমিটির সভা

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: সোমবার, সেপ্টেম্বর ২৯, ২০২৫ ৯:৪১ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: সোমবার, সেপ্টেম্বর ২৯, ২০২৫ ৯:৪১ অপরাহ্ণ

 

শরীয়তপুর প্রতিনিধি
ছবি: প্রতিনিধি
জেলা প্রশাসন ও জেলা মৎস্য বিভাগের উদ্যোগে আজ সকাল ১১টায় শরীয়তপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে মা ইলিশ সংরক্ষনে জেলা টাস্কফোস কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। আগামী ৪ অক্টোবর থেকে ২৫ অক্টোবর পর্যন্ত ২২ দিন ইলিশের প্রজনন সময়। এ সময়ে মা ইলিশ রক্ষার জন্য শরীয়তপুর জেলার জাজিরা,নড়িয়া, ভেদরগঞ্জ ও গোসাইরহাট উপজেলায় মা ইলিশের প্রজনন ক্ষেত্র গুলোতে যাতে কেউ মা ইলিশ নিধন, ক্রয় বিক্রয় ও পরিবহন না করতে পারে সেজন্য সরকারের পক্ষথেকে ব্যবস্থা গ্রহন করা হবে।কোন মতে পদ্মা,মেঘনা নদীতে মা ইলিশ ধরা যাবেনা। ২১ হাজার জেলে পরিবারদের প্রত্যেক পরিবার কে ২৫ কেজি করে ভিজিএফ চাল দেয়া হবে। কে ২২দিনের জন্য জেলা প্রশাসক মিজ তাহসিনা বেগম এর সভাপতিত্বে ,জেলা মৎস্য কর্মকতা বিশ্বজিৎ দেব এর সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন ছিলেন পুলিশ সুপার নজরুল ইসলাম পিপিএম, অতিরিক্ত জেলা প্রশাসক মাসুদুল আলম। এ সভায় কোর্স গার্ড, নৌ পুলিশ, বিভিন্ন উপজেলা নির্বাহী কর্মকর্তা, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও সাংবাদিক গন অংশ নেয়।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ