শরীয়তপুরে মোট ২৩ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল - জনতার আওয়াজ
  • আজ রাত ৪:০১, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

শরীয়তপুরে মোট ২৩ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: সোমবার, ডিসেম্বর ২৯, ২০২৫ ৮:৩৬ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: সোমবার, ডিসেম্বর ২৯, ২০২৫ ৮:৩৬ অপরাহ্ণ

 

শরীয়তপুর প্রতিনিধি \ ত্রায়োদশ জাতীয় সংসদ নির্বাচনে শরীয়তপুর জেলার তিনটি আসনে মোট ২৩ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছন।এমধ্যে শরীয়তপুর-১ ৯ জন,শরীয়তপুর-২ ১০ জন ও শরীয়তপুর-৩ ৪ জন । সোমবার জমাদানের শেষ দিন ছিল উৎসব মুখর পরিবেশ। তিনিটি আসনের মধ্যে শরীয়তপুর-১ আসনে জেলা বিএনপির সাংগঠনিক সম্পাক সাইদ আহমেদ, জামাত ইসলামী ডঃ মোশারফ হোসেন মাসুদ, বাংলাদেশ খেলাফত মজলিস জালালুদ্দীন আহমদ, ইসলামী আন্দোলন বাংলাদেশ তোফায়েল আহমেদ, গনঅধিকার পরিষদ ফিরোজ আহমেদ, জাতীয় নাগরিক পার্টি মোঃ আবদুর রহমান, বাংলাদেশ সুপ্রীম পার্টি নূরমোহাম্মদ মিয়া, স্বতন্ত্র সৈয়দ নজরুল ইসলাম, নাগরিক ঐক্য পার্টির নুরুল ইসলাম।
শরীয়তপুর-২ জেলা বিএনপির সভাপতি আলহাজ সফিকুর রহমান কিরন, স্বত›ত্র ফারহানা কবীর রহমান,মোঃ আলমগীর হোসেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ ইমরান হোসেন, গনঅধিকার পরিষদ আকতারুজ্জামান স¤্রাট, জামাত ইসলামী বাংলাদেশ মাহমুদ হোসেন, স্বতন্ত্র মোঃ নাসির বন্দুকচি,জাতীয়পার্টি জসিম উদ্দীন, বাংলাদেশ খেলাফত আন্দোলন মাহমুদুল হাছান, জনতার দল পারভেজ মোশারফ।
শরীয়তপুর -৩ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাবেক একান্ত সচিব বিএনপির মনোনীত প্রার্থী নুরুদ্দিন আহমেদ অপু, ইসলামী আন্দোলন বাংলাদেশ মোঃ হানিফ মিয়া,জামাত ইসলামী বাংলাদেশ মোঃ আজহারুল ইসলাম, জাতীয় পার্টি আব্দুল হান্নান জেলা রিটানিং অফিসার জেলা প্রশাসক তাহসিনা বেগম এর নিকট মনোনয়ন পত্র দাখিল করেছেন।
জেলা রিটানিং অফিসার তাহসিনা বেগম বলেন , সোমবার বিকেল ৫টা পর্যন্ত জেলায় তিনটি আসনে মোট ২৩ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ