শরীয়তপুরে রেডক্রিসেন্ট এর ৪দিনব্যাপী ভলান্টিয়ারস ট্রেনিং - জনতার আওয়াজ
  • আজ বিকাল ৩:২৫, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

শরীয়তপুরে রেডক্রিসেন্ট এর ৪দিনব্যাপী ভলান্টিয়ারস ট্রেনিং

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: সোমবার, আগস্ট ১১, ২০২৫ ২:৩৯ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: সোমবার, আগস্ট ১১, ২০২৫ ২:৩৯ অপরাহ্ণ

 

শরীয়তপুর প্রতিনিধি ঃ বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি শরীয়তপুর ইউনিট এর ৪দিন ব্যাপী ইউনিট ডিজাস্টার রেসপনস ভলান্টিয়ার ট্রেনিং আজ থেকে শুরু হয়েছে। শরীয়তপুর ডেভেলপমেন্ট সোসাইটি এর ট্রেনিং সেন্টারে ইউনিটের ২৫জন ভলান্টিয়ারস এ ট্রেনিংয়ে অংশ নেয়। মাগুরা ও নোয়াখালীর ২ জন দক্ষ প্রশিক্ষক এদের কে ট্রেনিং দিচ্ছেন। শরীয়তপুর জেলা প্রশাসক ও শরীয়তপুর রেডক্রিসেন্ট এর চেয়ারম্যান মিজ তাহসিনা বেগম আজ সকাল ৯টায় ট্রেনিং এর শুভ উদ্বোধন করেছেন। এ সময় তার সাথে ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইলোরা ইয়াসমীন, ইউনিটের ভাইসচেয়ারম্যান মোঃ মজিবুর রহমান, সেক্রেটারী মোঃ আবুল হোসেন সরদার,নির্বাহী কমিটির সদস্য এড.ফিরোজ আহম্মেদ মুন্সি ও ইউনিট অফিসার শংকর চন্দ্র বৈদ্য।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ