শরীয়তপুরে ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত - জনতার আওয়াজ
  • আজ রাত ১১:০০, বুধবার, ১৩ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৬শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

শরীয়তপুরে ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বুধবার, মার্চ ২৬, ২০২৫ ৫:০২ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বুধবার, মার্চ ২৬, ২০২৫ ৫:০২ অপরাহ্ণ

 

শরীয়তপুর প্রতিনিধি ঃ ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন উপলক্ষে আজ বুধবার সূর্যোদয়ের সাথে সাথে ৩১বার তোপধনি’র পর শরীয়তপুর কেন্দ্রীয় শহীদমিনাওে পুষ্পস্তবক অর্পন করা হয়। এ সময় জেলা প্রশাসক মোহাম্মদ আশরাফ উদ্দিন, পুলিশ সুপার মোঃ নজরুল ইসলাম পিপিএম,জেলা মুক্তিযোদ্ধা কমান্ড,জেলা বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠন,সিভিল সার্জনের কার্যালয় ,জেলা পরিষদ, শরীয়তপুর পৌরসভা , সদর উপজেলা পরিষদ,বিভিন্ন পেশাজীবি ,সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন,বিভিন্ন সরকারী দপ্তর,সরকারী ও বেসরকারী সংস্থা,শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষথেকে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এরপর সকাল ৯টায় ল্যান্স নায়ক মুন্সি আবদুর রউফ শরীয়তপুর স্টেডিয়ামে বিভিন্ন শিক্ষা প্রষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহনে সমাবেশ ও কুচকাওয়াজ ,সকাল ১১টায় পৌর অডিটোরিয়ামে বীরমুক্তিযোদ্ধাদের সংবর্ধনা সহ জাতীয় সকল কর্মসূচী পালন করা হয়েছে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ