শরীয়তপুরে ৩টি আসনে নৌকা বিজয়ী - জনতার আওয়াজ
  • আজ রাত ৮:৩৭, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

শরীয়তপুরে ৩টি আসনে নৌকা বিজয়ী

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: সোমবার, জানুয়ারি ৮, ২০২৪ ৪:১৫ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: সোমবার, জানুয়ারি ৮, ২০২৪ ৬:২৪ অপরাহ্ণ

 

শরীয়তপুর প্রতিনিধি

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে শরীয়তপুরের ৩টি আসনে বেসরকারি ফলাফল ঘোষণা হয়েছে। এ ফলাফলে প্রত্যেকটি আসনেই বিপুল ভোটে জয়ী হয়েছেন নৌকার প্রার্থীরা।
।রোববার (৭ জানুয়ারি) রাতে জেলা রিটার্নিং কর্মকর্তা মুহাম্মদ নিজাম উদ্দীন আহাম্মেদ তার কার্যালয়ে ফল ঘোষণা করেন। এর আগে সকাল ৮টায় শুরু হওয়া ভোট শেষ হয় বিকেল ৪টায়। এরপর শুরু হয় গণনা।
জেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, শরীয়তপুরে ৩টি আসনে মোট ভোটার সংখ্যা ১০ লাখ ৬৪ হাজার ৩০ জন। এবারের সংসদ নির্বাচনে জেলার তিনটি আসন থেকে ১২টি রাজনৈতিক দল দলীয় প্রতীক নিয়ে নির্বাচনে অংশগ্রহণ করে। অংশগ্রহণকারী দলসমূহ হলো- আওয়ামী লীগ, জাতীয় পার্টি, তৃণমূল বিএনপি, বাংলাদেশ খেলাফত আন্দোলন, জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ), গণফ্রন্ট, বাংলাদেশ কংগ্রেস, ন্যাশনাল পিপলস পার্টি, বিকল্পধারা, মুক্তিজোট, তরিকত ফেডারেশন ও ইসলামি ঐক্যজোট।
শরীয়তপুর-১ (পালং-জাজিরা) আসনে নৌকা প্রতীকের প্রার্থী ইকবাল হোসেন ১ লাখ ৯৯ হাজার ৬৩৭ ভোট পেয়ে বিজয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দী স্বতন্ত্র ঈগল প্রতীকের মোহাম্মদ গোলাম মোস্তফা পেয়েছেন ৩ হাজার ৪৮৮ভোট।
শরীয়তপুর-২ (নড়িয়া-সখিপুর) আসনে নৌকা প্রতীকের প্রার্থী একেএম এনামুল হক শামীম ১ লাখ ৩৩ হাজার ৪০১ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দী ঈগল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী খালেদ শওকত পেয়েছেন ৫৭ হাজার ৮২৭ ভোট।
শরীয়তপুর-৩ আসনে জয়ী হয়েছেন নৌকা প্রতীকের প্রার্থী নাহিম রাজ্জাক। তিনি ১ লাখ ৫৭ হাজার ২৫৩ ভোট পেয়ে বিজয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টি লাঙ্গল প্রতীকের মো. আব্দুল হান্নান পেয়েছেন ৪ হাজার ৪১৯ ভোট।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ