শরীয়তপুরে ৭ কেজি গাঁজাসহ নারী মাদক বিক্রেতা আটক
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
শনিবার, এপ্রিল ১৫, ২০২৩ ৫:৩২ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
শনিবার, এপ্রিল ১৫, ২০২৩ ৫:৩২ অপরাহ্ণ

শরীয়তপুর প্রতিনিধি ॥ শরীয়তপুরে ৭ কেজি গাজাঁ সহ এক নারী মাদক সম্রাট কে গ্রেফতার করেছে পুলিশ। কুমিল্লা থেকে শরীয়তপুর হয়ে খুলনা যাওয়ার পথে ৭ কেজি গাঁজাসহ হাবিবা (৩০) নামে বৃহস্পতিবার রাতে শরীয়তপুর সদর উপজেলার চরপাতাং এলাকা থেকে ঐ নারী মাদক বিক্রেতাকে পালং মডেল থানা পুলিশ গ্রেফতার করেছে। শুক্রবার দুপুরে পালং মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আক্তার হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।আটককৃত মাদক ব্যবসায়ী হাবিবা বাগেরহাট জেলার শরণখোলা উপজেলার বানিয়াখালি গ্রামের রুহুল আমিন আকনের স্ত্রী।
পালং থানা পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি দল শরীয়তপুর পৌরসভার মনোহর বাজার চরপাতাং এলাকার আবু বকর মোল্লার বাড়ির সামনে থেকে হাবিবাকে গাঁজাসহ আটক করে। মোটরসাইকেলে করে এসে সিএনজিতে যাওয়ার পরিকল্পনা করছিল হাবিবা। এ ঘটনায় পালং মডেল থানায় মাদক নিয়ন্ত্রন আইনে মামলা হয়েছে। তাকে আদালতে মাধ্যমে জেল হাজতে প্রেরন করা হয়েছে।
ওসি মোহাম্মদ আক্তার হোসেন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাতে ৭ কেজি গাঁজাসহ হাবিব নামের এক নারীকে আটক করা হয়েছে। আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।
জনতার আওয়াজ/আ আ