শরীয়তপুর-চাঁদপুর নৌরুটে অতিরিক্ত ২ ফেরি - জনতার আওয়াজ
  • আজ বিকাল ৫:৪৭, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

শরীয়তপুর-চাঁদপুর নৌরুটে অতিরিক্ত ২ ফেরি

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: রবিবার, জুন ১৮, ২০২৩ ৩:০৩ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: রবিবার, জুন ১৮, ২০২৩ ৩:০৩ অপরাহ্ণ

 

শরীয়তপুর প্রতিনিধি ॥ ঈদুল আযহা উপলক্ষে কোরবানির পশুবাহী ও কাচামালবাহী পরিবহন দ্রুত নদী পারাপারের সুবিধার্থে শরীয়তপুর চাদঁপুর ঘাটে আনা হয়েছে আরও দুটি ফেরি। ঈদে এই রুটে মোট সাতটি ফেরি চলাচল করবে।রোববার (১৮ জুন) সকাল ৭টার দিকে ফেরি কস্তুরি এসে ট্রাফিকে যুক্ত হয়েছে। আর নারায়ণগঞ্জ ডক ইয়ার্ড থেকে আগামী ২৪ জুন বড় ফেরি ডা. গোলাম মাওলা ঘাটে এসে পৌঁছাবে।বিআইডবি¬উটিসি নরসিংহপুর, ইব্রাহীমপুর ফেরিঘাটের ব্যবস্থাপক মো. ইকবাল হোসেন বলেন, পবিত্র ঈদুল আযহা উপলক্ষে পশুবাহী, কাচামালবাহী এবং যাত্রীবাহী যানবাহনগুলো সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে নিরাপদে পারাপার করাই আমাদের মূল লক্ষ্য। বিশেষ করে যেকোনো পশুবাহী যানবাহনগুলোকে সর্বোচ্চ ১-২ ঘণ্টার মধ্যে শরীয়তপুর থেকে চাঁদপুর ফেরিঘাট পারাপারের ব্যবস্থা থাকবে। আজকে একটি ফেরি ঘাটে এসে সংযুক্ত হয়েছে। আগামী ২৪ তারিখে রো রো ফেরিটি আসবে। তাহলে ঈদে যানবাহন পারাপারে কোনো ভোগান্তি হবে না।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ