শরীয়তপুর পুলিশের মতবিনিময় সভা - জনতার আওয়াজ
  • আজ সন্ধ্যা ৬:৫৫, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

শরীয়তপুর পুলিশের মতবিনিময় সভা

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বুধবার, ফেব্রুয়ারি ৭, ২০২৪ ৪:৩৪ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বুধবার, ফেব্রুয়ারি ৭, ২০২৪ ৪:৩৪ অপরাহ্ণ

 

শরীয়তপুর প্রতিনিধি
শরীয়তপুর জেলায় কর্মরত সাংবাদিকদের নিয়ে গতকাল বুধবার দুপুরে এক মতবিনিময় সভা পুলিশ সুপারের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। সভায় পুলিশ সুপার পুলিশ সুপার মোঃ মাহবুবুল আলম গত ৬ মাস শরীয়তপুর জেলায় যোগদানের পওে যে সকল চাঞ্চল্যকর মামলা মোকদদমার তদন্ত, অগ্রগতি, কোন বিষয়ে কত গুলো মামলা হয়েছে। আর ঐ সকল মামলার বিভিন্ন ঘটনার রহস্য উদঘাটন, সফলতা ব্যর্থতা ,সম্ভাবনা নিয়ে ব্যাপক আলোচনা সাংবাদিকদের সামনে তুলে ধরেন। এ ছাড়াও মাদক নিয়ন্ত্রনে সামাজিক আন্দোলন গড়ে তোলার জন্য সহযোগিতা চান তিনি।পুলিশ সুপার অবৈধ বিদেশ গমন,দাঙ্গা হাঙ্গামা নিয়ন্ত্রন,পাসপোর্টের ভেরিফিকেশন নিয়ে পুলিরশর সফলতা ব্যর্থতা ও সীমাবদ্ধতা নিয়ে আলোচনা ও সহযোগিতার জন্য সকলকে অনুরোধ করেন। এ সময় তার সাথে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) আদিবুল ইসলাম, পালং মডেল থানার ওসি মেজবাহ উদ্দিন, ডিআইও ওয়ান কামরুল হোসেন তালুকদার ,পরিদর্শক আলমগীর হোসেন। এ মতবিনিময় সভায় জেলায় কর্মরত বিভিন্ন মিডিয়ায় অর্ধশত সাংবাদিক গন অংশ নেয়।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ