শরীয়তপুরে ওয়াহিদুজ্জামান খান হত্যার বিচার দাবীতে মানববন্ধন - জনতার আওয়াজ
  • আজ দুপুর ২:৪৭, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

শরীয়তপুরে ওয়াহিদুজ্জামান খান হত্যার বিচার দাবীতে মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: রবিবার, আগস্ট ২১, ২০২২ ২:৩৪ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: রবিবার, আগস্ট ২১, ২০২২ ২:৩৪ অপরাহ্ণ

 

শরীয়তপুর সদর উপজেলা আবুড়া গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গত ৯ আগষ্ট দুপুরে দু’পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে । এ সময় প্রতিপক্ষের লোকেরা শিক্ষানবীশ এড.ওয়াহিদুজ্জামান খান (৩৩) কে এলাপাথারী কুপিয়ে হত্যা করেছে। এ ঘটনায় আরো কমপক্ষে ৪০ জন আহত হয়েছে। এ ব্যাপারে নিহত ওয়াহিদুজ্জামানের বড় ভাই মোদাছের হোসেন খান বাদী হয়ে ৩৪জন কে আসামী করে পালং মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করে। পুলিশ ঘটনার পর পর ৪ জনকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করে। ওয়াহিদ খান হত্যার সর্বোচ্চ শাস্তির দাবীতে চিকন্দি এলাকাবাসির উদ্যোগে রোববার সকাল ১১টায় একটি বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি প্রধান সড়ক হয়ে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। বিক্ষোভকারীরা সেখানে মানববন্ধন কর্মসূচী পালন করে। এ সময় নিহত ওয়াহিদ খান এর স্ত্রী সুমি আকতার,বড়ভাই মোদাছের খান,শরীয়তপুর পৌরসভার প্যানেল মেয়র বাচ্চু বেপারী,নিহতের শ্বশুর শহিদুল সিকদার, ডোমসার ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক মিজান মোহাম্মদ খান, জহির ছৈয়াল,সাবেক মেম্বার মতি ছৈয়ালসহ হাজার হাজার নারী পুরুষ অংশ নেয়। এরপর বিক্ষোভকারীরা জেলা প্রশাসকের নিকট একটি স্বারকলিপি প্রদান করে। তারা এড. ওয়াহিদ খানের হত্যার সর্Ÿোচ্চ শাস্তি দাবী করেন।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ