শরীয়তপুরে জেলা পরিষদে নির্বাচিত হলেন যারা - জনতার আওয়াজ
  • আজ রাত ১১:৫৭, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

শরীয়তপুরে জেলা পরিষদে নির্বাচিত হলেন যারা

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: সোমবার, অক্টোবর ১৭, ২০২২ ৬:১২ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: সোমবার, অক্টোবর ১৭, ২০২২ ৬:১২ অপরাহ্ণ

 

তিন স্তরের নিরাপত্তা বলয় ও সিসি ক্যামেরার আওতায় শরীয়তপুর জেলা পরিষদ নির্বাচনে ৬টি ওয়ার্ডে যে ৬ সকল সাধারন সদস্যরা নির্বাচিত হয়েছেন তারা হলেন ১নং ওয়ার্ড সদর উপজেলা বোরহান মুন্সি টিউবওয়েল ও কামরুজ্জামান উজ্জল হাতি মার্কা দুজনই ৭০ ভোট করে সমান সমান ভোট পেয়েছেন। এ কারনে রিটানিং অফিসারের কার্যালয়ে লটারির মাধ্যমে বোরহান মুন্সিকে বিজয়ী ঘোষনা করেন । ২নং ওয়ার্ড জাজিরা উপজেলা নেছার উদ্দিন মাদবর তালা, ৩নং ওয়ার্ড ডামুড্যা উপজেলা ইকবাল হোসেন তালা, ৪নং ওয়ার্ড নড়িয়া উপজেলা আলী আজগর চুন্নু টিউবওয়েল, ৫নং ওয়ার্ড ভেদরগঞ্জ উপজেলা আঃ কাইয়ুম পাইক (বিনা প্রতিদ্বন্দিতায়) ৬নং ওয়ার্ড গোসাইরহাট উপজেলা আব্রহাম লিংকন টিউবওয়েল মার্কা। সংরক্ষিত ওয়ার্ড -১ সদর,জাজিরা ও ডামুড্যা উপজেলায় আসমা আক্তার টেবিল ঘড়ি ,সংরক্ষিত ওয়ার্ড-২ নড়িয়া,ভেদরগঞ্জ ও গোসাইরহাট উপজেলায় সাবিকুন্নাহার নিপা ফুটবল মার্কা নির্বাচিত হয়েছেন। এ দিকে েেচয়ারম্যান পদে ছাবেদুর রহমান খোকা সিকদার বিনা প্রতিদ্বন্দিতায় নির্বাচিত হয়েছেন। নির্বাচিত চেয়ারম্যান ও সকল সদস্য গন আওয়ামীলীগের নেতা কর্মী। বিশেষ করে চেয়ারম্যান জেলা আওয়ামীলীগের সভাপতি।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ