শহীদি মার্চ কর্মসূচি থেকে পাঁচ দাবি শিক্ষার্থীদের
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
শুক্রবার, সেপ্টেম্বর ৬, ২০২৪ ১২:০০ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ:
শুক্রবার, সেপ্টেম্বর ৬, ২০২৪ ১২:০০ পূর্বাহ্ণ

জনতার আওয়াজ ডেস্ক
শেখ হাসিনা সরকারের পতনের এক মাস পূর্তি উপলক্ষ্যে পুলিশের গুলিতে নিহত সব শহীদের স্মরণে ‘শহীদি মার্চ’ কর্মসূচি থেকে পাঁচ দফা দাবি জানানো হয়েছে। বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক আবু বাকের মজুমদার পাঁচ দাবির কথা জানান।
দাবিগুলো হলো—
১. গণহত্যাকারীদের দ্রুত গ্রেফতার করে বিচারের আওতায় আনতে হবে।
২. শহীদ পরিবারদের আর্থিক ও আইনি সহযোগিতা দ্রুত সময়ের মধ্যে প্রদান করতে হবে।
৩. প্রশাসনে দুর্নীতিবাজ ও ফ্যাসিস্টদের দোসরদের চিহ্নিত করে অনতিবিলম্বে বিচারের আওতায় আনতে হবে।
৪. গণভবনকে জুলাই স্মৃতি জাদুঘর ঘোষণা করতে হবে।
৫. রাষ্ট্র পুনর্গঠনের রোডম্যাপ দ্রুত ঘোষণা করতে হবে।
বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয় সন্ত্রাসবিরোধী রাজু ভাস্কর্যের পাদদেশ থেকে বিকেল ৪টায় পদযাত্রাটি শুরু হয়। এই কর্মসূচিতে রাজধানীর বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী এবং সাধারণ জনতা অংশ নেয়। এর আগে গত বুধবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ছাত্র-শিক্ষক মিলনায়তনে (টিএসসি) আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই ‘শহিদি মার্চ’ পালনের ঘোষণা দেওয়া হয়।
জনতার আওয়াজ/আ আ