শহীদ আলভীর অসুস্থ বাবার পাশে আমিনুল হক - জনতার আওয়াজ
  • আজ সন্ধ্যা ৬:৫৫, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

শহীদ আলভীর অসুস্থ বাবার পাশে আমিনুল হক

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বৃহস্পতিবার, আগস্ট ২৮, ২০২৫ ২:০৫ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বৃহস্পতিবার, আগস্ট ২৮, ২০২৫ ২:০৫ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত
চব্বিশের গণঅভ্যুত্থানে শহীদ মো. শাহরিয়ার হাসান আলভীর পরিবারের প্রতি সহমর্মিতা জানাতে তার অসুস্থ বাবার খোঁজখবর নিয়েছেন বিএনপির কেন্দ্রীয় ক্রীড়াবিষয়ক সম্পাদক ও ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক আমিনুল হক।

বুধবার (২৭ আগস্ট) দুপুরে রাজধানীর পল্লবীর বাসভবনে গিয়ে শহীদ আলভীর পিতা মো. আবুল হাসানের শারীরিক অবস্থার বিস্তারিত খোঁজখবর নেন তিনি।

এ সময় আমিনুল হক পরিবারটির প্রতি গভীর সমবেদনা ও সহমর্মিতা প্রকাশ করেন এবং নগদ আর্থিক অনুদান প্রদান করেন। পাশাপাশি আবুল হাসানের শারীরিক সুস্থতার জন্য প্রয়োজনীয় সামগ্রী পরিবারটির হাতে তুলে দেন।

আমিনুল হক বলেন, শহীদ আলভীর ত্যাগ এ দেশের গণতান্ত্রিক আন্দোলনের এক অনন্য ইতিহাস। তার পরিবার আমাদের সকলের পরিবার। বিএনপি ও দেশের মানুষ সর্বদা এই পরিবারের পাশে থাকবে।

এ সময় বিএনপি ঢাকা মহানগর উত্তরের সদস্য সাজ্জাদ হোসেন মোল্লা, পল্লবী থানা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক কামাল হোসাইন খান প্রমুখ উপস্থিত ছিলেন।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ