শহীদ ওয়াসিমের কবর জিয়ারত ও পরিবারের পাশে ছাত্রদল নেতা - জনতার আওয়াজ
  • আজ রাত ৩:৫৬, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

শহীদ ওয়াসিমের কবর জিয়ারত ও পরিবারের পাশে ছাত্রদল নেতা

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বৃহস্পতিবার, জুলাই ১০, ২০২৫ ২:১৬ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বৃহস্পতিবার, জুলাই ১০, ২০২৫ ২:১৬ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত
জুলাই গণঅভ্যুত্থানে চট্টগ্রামের প্রথম শহীদ ওয়াসিম আকরামের কবর জিয়ারত ও তার পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করেছেন জাতীয়তাবাদী ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মো. তরিকুল ইসলাম তারিক।

বুধবার (৯ জুলাই) বিকেলে কক্সবাজারের পেকুয়ায় উপজেলার বাঘগোজারা গ্রামে শহীদ ওয়াসিমের বাড়িতে তার পরিবারের সঙ্গে সাক্ষাৎ করতে যান তারিক। এ সময় ছাত্রদলের স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

শহীদ ওয়াসিমের মায়ের সঙ্গে কথা বলে পরিবারের খোঁজখবর নেন ছাত্রদল নেতা তারিক। এ সময় তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও ছাত্রদলের সাংগঠনিক অভিভাবক তারেক রহমানের পক্ষ থেকে শহীদ ওয়াসিম আকরামের মায়ের হাতে শুভেচ্ছা উপহার তুলে দেন। পরে স্থানীয় ছাত্রদল নেতাদের নিয়ে শহীদ ওয়াসিম আকরামের কবর জিয়ারত করেন তরিকুল ইসলাম তারিক।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ২০২৪ সালের ১৬ জুলাই চট্টগ্রামের মুরাদপুর এলাকায় আন্দোলনকারীদের সঙ্গে পুলিশ ও ছাত্রলীগের দ্বিমুখী সংঘর্ষে শহীদ হন ওয়াসিম। চট্টগ্রাম কলেজের সমাজবিজ্ঞান অনুষদে স্নাতক তৃতীয় বর্ষে অধ্যয়নরত ওয়াসিম চট্টগ্রাম কলেজ ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য ছিলেন।

শহীদ ওয়াসিম আকরামের আত্মত্যাগ ছাত্রদলের নেতাকর্মীদের যুগ যুগ প্রেরণা জুগাবে উল্লেখ করে তারিক বলেন, শহীদ ওয়াসিম আকরাম সরকারি চাকরিপ্রার্থী ছিলেন না। কোটা সংস্কার নয়, বরং ফ্যাসিবাদের পতন ঘটাতেই আন্দোলনে যোগ দিয়েছিলেন। শহীদ ওয়াসিম আকরাম একজন রাজনৈতিক কর্মী এবং ছাত্রদল নেতা। গণতন্ত্র ও দেশমাতৃকার জন্য তার আত্মত্যাগ আমাদের জন্য অনুসরণীয় হয়ে থাকবে।

শহীদ ওয়াসিম আকরামের পরিবারের সঙ্গে সাক্ষাৎ ও কবর জিয়ারতের সময় মো. তরিকুল ইসলাম তারিকের সঙ্গে ছিলেন পেকুয়া উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক সাঈদী রহমান, আবু হানিফ, সাবেক সহ-তথ্য ও গবেষণা সম্পাদক আবুল কাশেম নূরি, সাবেক সহসাধারণ সম্পাদক মোহাম্মদ আলিম, জিয়াউর রহমান উপকূলীয় কলেজ শাখা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক নাঈমুর রহমান হৃদয়সহ উপজেলা ও কলেজ শাখার বিভিন্ন পর্যায়ের নেতারা।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ