শহীদ জিয়ার খুনিরা বিএনপিকে নিশ্চিহ্ন করার গভীর ষড়যন্ত্রে লিপ্ত : আবু সুফিয়ান - জনতার আওয়াজ
  • আজ দুপুর ১২:৫৩, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

শহীদ জিয়ার খুনিরা বিএনপিকে নিশ্চিহ্ন করার গভীর ষড়যন্ত্রে লিপ্ত : আবু সুফিয়ান

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: সোমবার, জুন ৩, ২০২৪ ৮:২১ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: সোমবার, জুন ৩, ২০২৪ ৮:২১ অপরাহ্ণ

 

এম. এনাম হোসেন, ইউএই

চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব আবু সুফিয়ান বলেছেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এর দর্শন ছিল দেশ ও জাতিকে নিয়ে। মহান স্বাধীনতা ঘোষণার মধ্যে দিয়ে তিনি এর প্রমান দিয়েছে‌। বিএনপি প্রতিষ্ঠা করে বহুদলীয় রাজনীতি ও একটি গনতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থার সূচনা তিনি করেছেন। বাকশাল পন্থা বিলুপ্ত করে সকল পথ ও মতের অধিকার নিশ্চিত করেছেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। নিজের বিচক্ষণতার কারণে দেশ ও বিদেশে খ্যাতি অর্জন করেছেন তিনি। শহীদ জিয়ার আকাশচুম্বী জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে ষড়যন্ত্রকারীরা সেদিন তাকে হত্যা করে। সেদিনের হত্যাকারীরা এখন বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় রাজনৈতিক দল বিএনপিকে নিশ্চিহ্ন করার গভীর ষড়যন্ত্রে লিপ্ত রয়েছ। বিএনপির প্রতিষ্ঠাতা, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৩তম শাহাদত বার্ষিকী উপলক্ষে ০২ জুন (রবিবার) আবুধাবি স্থানীয় একটি রেস্টুরেন্টে চট্টগ্রাম দক্ষিন জেলা বিএনপি আরব আমিরাত কর্তৃক অনুষ্ঠিত আলোচনা সভা ও দোয়া মাহফিল উপলক্ষে টেলিকনফারেন্স মাধ্যমে বক্তব্য প্রদানের সময় তিনি একথা বলেন।

চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলহাজ্ব এনামুল হক এনাম বলেন, দেশের এই ক্রান্তিকালে বিএনপির নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করার কোন বিকল্প নেই। দেশ বিদেশে মিলে মিশে কাজ করার মধ্য দিয়ে চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির ভাবমূর্তি বাড়াতে হবে।ফ্যাসিবাদী সরকারের বিরুদ্ধে চলমান আন্দোলনকে বেগবান করতে আমিরাত (ইউএই) নেতৃবৃন্দকে সার্বক্ষণিক পাশে থাকার উদাত্ত আহ্বান জানাচ্ছি। তিনিও টেলিকনফারেন্স বক্তব্য রাখেন‌।

চট্টগ্রাম দক্ষিন জেলা বিএনপি সংযুক্ত আরব আমিরাতের সিনিয়র সহ সভাপতি সাবেক ছাত্রনেতা মোহাম্মদ জসিম উদ্দিন উক্ত সভায় সভাপতিত্ব করেন। সাধারণ সম্পাদক আবুল বাশার ও যুগ্ম সম্পাদক জসিম উদ্দিন তালুকদার এর যৌথ সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন সংগঠনের প্রধান উপদেষ্টা জাকের হোসেন খতিব। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপদেষ্টা সদস্য ইন্জিনিয়ার রফিক আহমেদ, আব্দুল খুদ্দুছ খালেদ, আবুল কালাম আজাদ, সহ সভাপতি ইকবাল হোসেন, সহ সভাপতি শফিউল আলম , সহ সভাপতি আবুল কালাম আজাদ, সহ সভাপতি আব্দুল্লাহ, যুগ্ম সম্পাদক মুহাম্মদ সেলিম, সাংগঠনিক সম্পাদক কায়সার, প্রচার সম্পাদক আবদুল হামিদ ডেপুটি , সহ সাধারণ সম্পাদক আরিফ প্রমুখ। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এর আত্মার মাগফেরাত ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সুস্থতার জন্য দোয়া পরিচালনা করেন সংগঠনের উপদেষ্টা সদস্য মাওলানা আবুল কালাম আজাদ ।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ