শহীদ জিয়ার জন্মবার্ষিকীতে বগুড়ায় ছাত্রদলের দোয়া মাহফিল ও খাবার বিতরণ - জনতার আওয়াজ
  • আজ রাত ১২:৫৭, শনিবার, ১৬ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৯শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

শহীদ জিয়ার জন্মবার্ষিকীতে বগুড়ায় ছাত্রদলের দোয়া মাহফিল ও খাবার বিতরণ

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বুধবার, জানুয়ারি ১৮, ২০২৩ ১০:১৭ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বুধবার, জানুয়ারি ১৮, ২০২৩ ১০:১৭ অপরাহ্ণ

 

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৮৭তম জন্মবার্ষিকী উপলক্ষে তার আত্নার মাগফিরাত কামনা করে বায়তুর রহমান সেন্ট্রাল মসজিদে আজ বুধবার বাদ আসর দোয়া খায়ের ও দুঃস্থ্যদের মাঝে তবারক বিতরণ করা হয়েছে। জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কর্মসুচির অংশ হিসেবে বগুড়া জেলা ছাত্রদলের উদ্যোগে ওই কর্মসূচি অনুষ্ঠিত হয়।

দোয়া মাহফিল ও খাবার বিতরণে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আলী আজগর তালুকদার হেনা, বিএনপি নেতা ফজলুল বারী তালুকদার বেলাল, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শহীদ উন নবী সালাম, ভিপি কে এম খায়রুল বাশার, জেলা যুবদলের আহবায়ক খাদেমুল ইসলাম খাদেম, জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি সাইদুল ইসলাম, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক নুরে আলম সিদ্দিকী রিগ্যান, জেলা ছাত্রদলের নেতা সোহরাব হোসেন বাপ্পী, আবু আশা সিদ্দিকী রাকিব, আতিকুর রহমান রিমন, সামিউল সাদাত সুজন, আলমগীর হোসেনসহ আযিজুল হক কলেজ ছাত্রদল, শাহ সুলতান কলেজ ছাত্রদল, শহর ছাত্রদল, সদর ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীগণ উপস্থিত ছিলেন। দোয়া মাহফিল পরিচালনা করেন বায়তুর রহমান সেন্ট্রাল মসজিদের পেশ ইমাম মাওঃ আব্দুল্লাহ।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ