শহীদ ডা. মিলনের মৃত্যুবার্ষিকীতে ছাত্রদলের শ্রদ্ধা - জনতার আওয়াজ
  • আজ রাত ১১:৪৬, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

শহীদ ডা. মিলনের মৃত্যুবার্ষিকীতে ছাত্রদলের শ্রদ্ধা

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: রবিবার, নভেম্বর ২৭, ২০২২ ৪:০৪ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: রবিবার, নভেম্বর ২৭, ২০২২ ৪:০৪ অপরাহ্ণ

 

১৯৯০-এর স্বৈরাচার বিরোধী আন্দোলনে শহীদ ডা. শামসুল আলম খান মিলনের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন ক‌রে‌ছে জাতীয়তাবাদী ছাত্রদল।

রবিবার (২৭ ন‌ভেম্বর) সকালে ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি কাজী রওনকুল ইসলাম শ্রাবনের নেতৃত্বে শহীদ ডা. মিলনের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান তারা ।

এসময় ছাত্রদলের জ্যেষ্ঠ সহসভাপতি রাশেদ ইকবাল খান, জ্যেষ্ঠ যুগ্ম সাধারণ সম্পাদক মো. রাকিবুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আবু আফসার মোহাম্মদ ইয়াহিয়া, ছাত্রদল ঢাবি শাখার সভাপতি খোরশেদ আলম সোহেল, সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম, ছাত্রদল নেতা ইজাজুল কবির রুয়েল, মো. হাসানুর রহমান, মশিউর রহমান, মমিনুল ইসলাম জিসানসহ ছাত্রদলের কয়েক শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

শ্রদ্ধা নিবেদন শেষে ছাত্রদল সভাপতি কাজী রওনাকুল ইসলাম শ্রাবণ বলেন, যে গণতন্ত্রের জন্য ডা. মিলন শহীদ হয়েছেন সে গণতন্ত্রকে আবারও চারদেয়ালের মাঝে বন্দী করে রেখেছে এই অনির্বাচিত সরকার। যতদিন এই ফ্যাসিবাদী সরকারের পতন না ঘটবে, জনগণের অধিকার জনগণের মাঝে ফিরিয়ে দিতে না পারবো ততদিন আমরা রাজপথ ছেড়ে ঘরে যাবো না- এটাই হোক শহীদ ডা. মিলন দিবসে শপথ।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ