শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজারে বিএনপির শ্রদ্ধা নিবেদন - জনতার আওয়াজ
  • আজ সকাল ১০:২৯, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজারে বিএনপির শ্রদ্ধা নিবেদন

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: মঙ্গলবার, মে ৩০, ২০২৩ ১২:৫০ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: মঙ্গলবার, মে ৩০, ২০২৩ ১২:৫১ অপরাহ্ণ

 

বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজারে ফুলেল শ্রদ্ধা নিবেদন করেছে দলটির কেন্দ্রীয় নেতারা।

আজ মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে শেরে বাংলা নগর এলাকায় জিয়াউর রহমানের ৪২তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে তার মাজারে গিয়ে পুষ্পস্তবক অর্পণ ও দোয়া করেন বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

এসময় উপস্থিত নেতাকর্মীরা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্মরণে বিভিন্ন স্লোগান দিতে থাকেন ‘লাল সবুজের পতাকায়, জিয়া তোমায় দেখা যায়, স্বাধীনতার ঘোষক জিয়া, লও লও লও সালাম, জিয়া তোমার স্মরণে ভয় করি না মরণে, জিয়া আমার চেতনা, জিয়া আমার বিশ্বাস।’

মাজারে শ্রদ্ধা নিবেদনকালে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ছাড়াও দলের স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, নজরুল ইসলাম খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, ভাইস চেয়ারম্যান ব্যারিস্টার শাহজাহান উমর বীর উত্তম, অধ্যাপক এজেডএম জাহিদ হোসেন, চেয়ারপারসনের উপদেষ্টা আমান উল্লাহ আমান, আব্দুস সালাম, যুগ্ম মহাসচিব ফজলুল হক মিলন, সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ, প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী, ও বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শামসুদ্দিন দিদার সহ দলটির বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ