শহীদ মিনারে চলছে গণসংহতি আন্দোলনের জুলাই গণসমাবেশ
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
শুক্রবার, আগস্ট ১, ২০২৫ ৪:৫৮ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
শুক্রবার, আগস্ট ১, ২০২৫ ৪:৫৮ অপরাহ্ণ

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত
গণসংহতি আন্দোলনের জুলাই গণসমাবেশ শুরু হয়েছে। শুক্রবার (১ আগস্ট) বিকাল ৩টায় রাজধানীর শহীদ মিনারে দলের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকির সভাপতিত্বে কর্মসূচি শুরু হয়েছে।
সমাবেশ অংশ নিচ্ছেন সংবিধান সংস্কার কমিশনের সদস্য ফিরোজ আহমেদ, রাজনৈতিক পরিষদের সদস্য তাসলিমা আখতার, নির্বাহী সমন্বয়কারী আবুল হাসান রুবেল, ছাত্র ফেডারেশনের সাবেক সভাপতি সৈকত মল্লিম, সভাপতি মশিউর রহমান রিচার্ড, সাধারণ সম্পাদক সৈকত আরিফ প্রমুখ।
দলের নেতারা জানান, সমাবেশ অংশ নিতে সারা দেশ থেকে সহস্রাধিক নেতাকর্মী অংশ নিয়েছেন।
সমাবেশ থেকে অন্তর্বর্তী সরকার ও জাতীয় নাগরিক পার্টিকে (এনসিপি) নিয়ে নতুন অবস্থান জানাবেন জোনায়েদ সাকি।
জনতার আওয়াজ/আ আ