শহীদ সালাউদ্দিন কাদের চৌধুরীর কবর জিয়ারত করলেন আমিরাত বিএনপি নেতৃবৃন্দ - জনতার আওয়াজ
  • আজ রাত ৩:৫৭, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

শহীদ সালাউদ্দিন কাদের চৌধুরীর কবর জিয়ারত করলেন আমিরাত বিএনপি নেতৃবৃন্দ

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: সোমবার, আগস্ট ১৯, ২০২৪ ১২:৫২ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ: সোমবার, আগস্ট ১৯, ২০২৪ ১২:৫২ পূর্বাহ্ণ

 

সিনিয়র করেসপন্ডেন্ট
বিএনপি স্থায়ী কমিটির প্রয়াত সদস্য, সাবেক মন্ত্রী ও প্রখ্যাত সংসদ সদস্য সালাউদ্দিন কাদের চৌধুরী ও একেএম ফজলুল কাদের চৌধুরী ফাউন্ডেশনের প্রয়াত চেয়ারম্যান মরহুম সাইফুদ্দিন কাদের চৌধুরীর কবর জিয়ারত করলেন সংযুক্ত আরব আমিরাত বিএনপি ও শহীদ সালাউদ্দিন কাদের চৌধুরী স্মৃতি সংসদের নেতৃবৃন্দ। গতকাল ১৮ আগষ্ট রবিবার বাদ জোহর সংযুক্ত আরব আমিরাত বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক ও বৃহত্তর চট্টগ্রাম জাতীয়তাবাদী ফোরাম আরব আমিরাতের যুগ্ম আহ্বায়ক এম এনাম হোসেন ও সংযুক্ত আরব আমিরাত বিএনপির সাবেক ছাত্র বিষয়ক সম্পাদক ও শহীদ সালাউদ্দিন কাদের চৌধুরীর স্মৃতি সংসদ আমিরাতের সভাপতি মুহাম্মদ তছলিম উদ্দিন চৌধুরীর নেতৃত্বে রাউজান গহিরাস্থ শহীদ সালাউদ্দিন কাদের চৌধুরীর কবর জিয়ারত প্রাক্কালে উপস্থিত ছিলেন মুহাম্মদ ইউসুফ, আব্দুল মালেক বেদার, এমরান হোসেন বাচা, মোহাম্মদ রাশেদ, আবু তাহের, মুহাম্মাদ আব্বাস, জামশেদ চৌধুরী, মুহাম্মদ নজরুল ইসলাম, আরাফাত উদ্দিন চৌধুরী রিমন, রফিকুল ইসলাম বাচা, মুহাম্মদ ইখতিয়ার উদ্দিন, নুরুল আবছার সহ অনেকই। প্রাক্তন অস্থায়ী রাষ্ট্রপতি ও স্পিকার মরহুম একেএম ফজলুল কাদের চৌধুরী, শহীদ সালাউদ্দিন কাদের চৌধুরী ও সাইফুদ্দিন কাদের চৌধুরীর আত্মার মাগফেরাত কামনা করে দোয়া পরিচালনা করেন মাওলানা মুহাম্মদ আরজু।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ