শাওন এর পরিবার সহ আহত নেতৃবৃন্দের সাথে তারেক রহমানের সৌজন্য সাক্ষাৎ
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
মঙ্গলবার, অক্টোবর ১১, ২০২২ ২:৩৮ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
মঙ্গলবার, অক্টোবর ১১, ২০২২ ২:৩৮ অপরাহ্ণ

মুন্সিগঞ্জ ও নারায়নগঞ্জে দলীয় কর্মসূচিতে অংশ নিতে গিয়ে পুলিশের গুলিতে নিহত শহীদ শহীদুল ইসলাম শাওন ও শহীদ শাওন প্রধানের পরিবারকে আর্থিক সহযোগিতা দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি।

সোমবার, অক্টোবর ১০, ২০২২, সন্ধ্যায় গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে এক অনুষ্ঠানে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর মুন্সিগঞ্জের শহীদ শহীদুল ইসলাম শাওন ও নারায়নগঞ্জের শহীদ শাওন প্রধানের পরিবারের হাতে দলের অনুদানের সহযোগিতা তুলে দেন।
অনুষ্ঠানে ভার্চুয়ালে লন্ডন থেকে সংযুক্ত ছিলেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান। এসময় তিনি সংক্ষিপ্ত বক্তব্য রাখেন।
জ্বালানি তেল ও নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে দলীয় কর্মসূচি পালন করতে গিয়ে গত ২১ সেপ্টেম্বর পুলিশের গুলিতে নিহত হন জেলার যুবদল নেতা শহীদুল ইসলাম শাওন এবং এর আগে ১ সেপ্টেম্বর দলের প্রতিষ্ঠাবার্ষিকীর মিছিল চলাকালে পুলিশের গুলিতে নিহত হয় নারায়নগঞ্জের যুবদল নেতা শাওন প্রধান।

অনুষ্ঠানে মুন্সিগঞ্জ বিএনপির সাধারণ সম্পাদক কামরুজ্জামান রতন, কেন্দ্রীয় নেতা মীর সরাফত আলী সপু, যুব দল সভাপতি সুলতান সালাহউদ্দিন টুকু, মোনায়েম মুন্না, মামুন হাসান, কামরুজ্জামান দুলাল, শফিকুল ইসলাম মিল্টন, ইসহাক সরকার, আজিজুর রহমান আজিজসহ দুই জেলার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
জনতার আওয়াজ/আ আ