শান্তিপূর্ণ সমাজ গঠনে সাংবাদিকদের কলম হোক মুক্ত: ডা. শফিকুর রহমান - জনতার আওয়াজ
  • আজ রাত ৩:৫২, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

শান্তিপূর্ণ সমাজ গঠনে সাংবাদিকদের কলম হোক মুক্ত: ডা. শফিকুর রহমান

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শুক্রবার, সেপ্টেম্বর ২৭, ২০২৪ ১১:২৯ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শুক্রবার, সেপ্টেম্বর ২৭, ২০২৪ ১১:২৯ অপরাহ্ণ

 

খুলনা প্রতিনিধি

একটি সুশীল, সভ্য, সুস্থ এবং শান্তিপূর্ণ সমাজ গঠনে আপনাদের কলম হোক মুক্ত বলে সাংবাদিকদের উদ্দেশ্যে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেন, একটি সুশীল, সভ্য, সুস্থ এবং শান্তিপূর্ণ সমাজ গঠনে আপনাদের কলম হোক মুক্ত। মুখও হোক মুক্ত, সেই দোয়া করি।

শুক্রবার (২৭ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৪টায় খুলনা প্রেসক্লাব পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। খুলনা প্রেসক্লাবের আয়োজনে হুমায়ুন কবীর বালু মিলনায়তনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সাংবাদিকদের উদ্দেশ্য তিনি আরও বলেছেন, সাদাকে সাদা বলবেন, কালোকে কালো বলবেন। সেই কালো বলার পাল্লাই যদি আমিও পড়ে যাই, তাহলে আমার কোনো আপত্তি নেই। আমি তখন বুঝব যে আমাকে সাদা হতে হবে। কিন্তু সাদাকে কালো বানানো এবং কালোকে সাদা বানানো এটা গুরুতর অন্যায়। এটা আমরা গত ১৫ বছর বেদনাদায়কভাবে লক্ষ করেছি। এখনো যে তার প্রভাব চলে গেছে তা আমি মনে করি না। এখনো কিছু কিছু প্রভাব রয়ে গেছে।

জামায়াতের আমির বলেন, সাংবাদিকরা সমাজের চতুর্থ স্তম্ভ। সেই স্তম্ভটা অত্যন্ত মজবুত। কারও চোখের দিকে, মুখের দিকে তাকিয়ে সাংবাদিকতা হয় না। সাংবাদিকতা জিনিসটা একেবারেই ভিন্ন। এখানে তিনটি জিনিস লাগে। একটি হচ্ছে সত্যসন্ধানী মন, দ্বিতীয়টি হচ্ছে সাহস এবং তৃতীয় হচ্ছে যথাযথ সময়ে চেষ্টা। আপনাদের কাছে অনুরোধ আমাকে বা অন্য কাউকে ফেভার বা ডিজফেভার করার প্রয়োজন নেই। আপনাদের কাছে যেটা সত্য সেটাকেই তুলে ধরবেন।

তিনি আরও বলেন, আমি অভিভূত হয়েছি, খুলনায় আলাদা দুটি ইউনিয়ন আছে, কিন্তু সব মিলে একটি ঐক্যবদ্ধ প্রেসক্লাব আছে, খুবই সুন্দর। এটাই সৌন্দর্য। আপনাদের এটা বহাল থাকুক দোয়া করি।

খুলনা প্রেসক্লাবে ভাঙচুর ও অগ্নিসংযোগের বিষয়ে জামায়াতের আমির বলেন, ঘুরে যা দেখলাম, এটা কেউ ফিরিয়ে আনতে পারবে না। সরকার আশা করি আপনাদের পাশে দাঁড়াবে, আমরাও সরকারের কাছে দাবি জানাই। সরকারের বাইরে আমরাও কিছু করব।

মতবিনিময় সভা শেষে জামায়াতের আমির বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন-বিএফইউজের সভাপতি রুহুল আমিন গাজীর আত্মার মাগফিরাত কামনা করে দোয়া মোনাজাত পরিচালনা করেন।

মতবিনিময় সভায় বক্তৃতা করেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার। সভায় স্বাগত বক্তব্য দেন খুলনা প্রেসক্লাবে আহ্বায়ক এনামুল হক এবং সঞ্চালনা করেন সদস্যসচিব রফিউল ইসলাম টুটুল। সভায় জামায়াতের কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ এবং খুলনা প্রেসক্লাবের স্থায়ী, সাধারণ সদস্য এবং কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ