শাপলা মার্কা নিয়েই নির্বাচনে অংশগ্রহণ করব: সারজিস আলম - জনতার আওয়াজ
  • আজ রাত ১২:২৬, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

শাপলা মার্কা নিয়েই নির্বাচনে অংশগ্রহণ করব: সারজিস আলম

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: সোমবার, অক্টোবর ২৭, ২০২৫ ৪:১০ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: সোমবার, অক্টোবর ২৭, ২০২৫ ৪:১০ অপরাহ্ণ

 

টাঙ্গাইল প্রতিনিধি
ছবি: সংগৃহীত
শাপলা মার্কা নিয়েই নির্বাচনে অংশগ্রহণ করব বলে মন্তব্য করেছেন এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম।

তিনি বলেন, ‘কোনো প্রতিষ্ঠানের স্বেচ্ছাচারিতা এনসিপি মেনে নেবে না। আইনি কোনো বাধা না থাকা সত্ত্বেও যখন এনসিপি তাদের প্রতীক ‘শাপলা’ চেয়েছিল, তখন সেটি দিতে নানা টালবাহানা শুরু হয়েছে। বিভিন্ন অজুহাত দেখানো হচ্ছে। এখন আমরা মনে করি, এনসিপি কোনো প্রতিষ্ঠানের স্বেচ্ছাচারিতা মেনে নিতে পারে না। আমরা স্পষ্টভাবে বলেছি, ‘শাপলা’ প্রতীকই চাই, আর আগামী নির্বাচনে শাপলা মার্কা নিয়েই অংশগ্রহণ করব। যদি শাপলা না দেওয়া হয়, তাহলে আমরা তা আদায় করে নেব।’

এখন আমরা মনে করি, এনসিপি কোনো প্রতিষ্ঠানের স্বেচ্ছাচারিতা মেনে নিতে পারে না। আমরা স্পষ্টভাবে বলেছি, ‘শাপলা’ প্রতীকই চাই, আর আগামী নির্বাচনে শাপলা মার্কা নিয়েই অংশগ্রহণ করব। যদি শাপলা না দেওয়া হয়, তাহলে আমরা তা আদায় করে নেব।

সোমবার (২৭ অক্টোবর) দুপুরে টাঙ্গাইল প্রেসক্লাবের ভিআইপি অডিটোরিয়ামে জেলা এনসিপির সমন্বয় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এ সময় সারজিস আলম বলেন, আমরা মনে করি শাপলা না দেওয়ার কোনো প্রশ্নই আসে না শাপলা আমাদের প্রাপ্ত। এনসিপির প্রয়োজন হলে রাজপথে নামবে। জুলাই সনদ সংশোধন না করে অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচনের কথা চিন্তাও করতে পারে না।

তিনি আরও বলেন, জুলাই সনদ এখন পর্যন্ত একটি অসম্পূর্ণ সনদ। এই জুলাই সনদ দিয়ে দায়সারাভাবে অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচনের দিকে অগ্রসর হতে পারে না। তাদের এই দায়বদ্ধতা পূরণ করেই নির্বাচনের কথা চিন্তা করতে হবে।

সারজিস আলম বলেন, যে জুলাই সনদে বাংলাদেশের গুরুত্বপূর্ণ তিনটি রাজনৈতিক দলের মধ্যে একটি দলের স্বাক্ষর নেই, যে সনদে অভ্যুত্থানের সামনের সারিতে থেকে নেতৃত্ব দেওয়া ব্যক্তিদের প্রতিনিধিত্বকারী দলের স্বাক্ষর নেই সে সনদকে পূর্ণাঙ্গ বলা যায় না।

সমন্বয় সভায় জেলা এনসিপির সমন্বয়ক মাসুদুর রহমান রাসেলের সভাপতিত্বে বক্তব্য রাখেন ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক সাইফুল্লাহ হায়দার ও এনসিপির কেন্দ্রীয় সদস্য সাইফুল ইসলাম প্রমুখ।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ