শাবিপ্রবি ছাত্রলীগ নেতাদের রুম থেকে বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার - জনতার আওয়াজ
  • আজ ভোর ৫:০১, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

শাবিপ্রবি ছাত্রলীগ নেতাদের রুম থেকে বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বুধবার, জুলাই ১৭, ২০২৪ ১১:৩৭ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বুধবার, জুলাই ১৭, ২০২৪ ১১:৩৭ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের আবাসিক হল দখলে নিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। এ সময় ছাত্রলীগ অবস্থান করা শাহপরাণ হল, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল, বেশ কিছু কক্ষ দখল করেন তারা। এতে বেশ কিছু কক্ষ থেকে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র, চাকু, পিস্তল, রিভালভার ও মদের বোতল উদ্ধার করেন শিক্ষার্থীরা।

বুধবার (১৭ জুলাই) দুপুর ৩টায় কোটা সংস্কার আন্দোলনে শহীদদের প্রতি গায়েবানা জানাজা ও কফিন কর্মসূচির পরে হল দখল করে নেন তারা।

উদ্ভূত পরিস্থিতি ও বিশ্ববিদ্যালয়ের নির্দেশনার পরে এই মুহূর্তে পুরো ক্যাম্পাস শূণ্য ছাত্রলীগ। সরেজমিনে দেখা যায়, সকাল থেকেই ছাত্রলীগের নেতাকর্মীরা ক্যাম্পাস ত্যাগ করে। এমনকি দুপুরে শাখা ছাত্রলীগের সভাপতি খলিলুর রহমান ও সাধারণ সম্পাদক সজিবুর রহমানও হল ত্যাগ করেন।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ