শাবি শিক্ষার্থীদের সঙ্গে এলাকাবাসীর ব্যাপক সংঘর্ষ, আহত অন্তত ৮ - জনতার আওয়াজ
  • আজ দুপুর ২:০৭, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

শাবি শিক্ষার্থীদের সঙ্গে এলাকাবাসীর ব্যাপক সংঘর্ষ, আহত অন্তত ৮

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শনিবার, জুন ১৭, ২০২৩ ১:৪৮ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ: শনিবার, জুন ১৭, ২০২৩ ১:৪৮ পূর্বাহ্ণ

 

সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে স্থানীয় এলাকাবাসীর সংঘর্ষ হয়েছে। শুক্রবার (১৬ জুন) বিকাল ৫টার দিকে এ ঘটনা ঘটে।

জানা যায়, বহিরাগতদের বিশ্ববিদ্যালয়ের ভিতরে ঢুকতে না দেওয়ায় বিশ্ববিদ্যালয়ের সিকিউরিটি গার্ডের সাথে বাকবিতন্ডা হয় তাদের। একপর্যায়ে বিশ্ববিদ্যালয়ের কিছু শিক্ষার্থী তাদেরকে ভিতরে যেতে বাঁধা দেয়ায় তর্কাতর্কির একপর্যায়ে শাবি শিক্ষার্থী ও বহিরাগতদের মধ্যে হাতাহাতি হয়। এতে উভয়পক্ষ বিশ্ববিদ্যালয়ের গেটের সামনে মুখোমুখি অবস্থান নেয়। শাবি শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয় ফটকের সামনের সড়ক অবরোধ করেন।

এক পর্যয়ে আখালিয়া এলাকাবাসী ও শাবি শিক্ষার্থীদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষ হয়। তবে সংঘর্ষে কারো আহত হওয়ার খবর পাওয়া যায়নি।

জালালাবাদ থানা সূত্রে জানা যায়, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে চেষ্টা চালানো হচ্ছে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ