শামীম ওসমানের কথায় রেগে গেলেন রুমিন ফারহানা - জনতার আওয়াজ
  • আজ রাত ২:৩৯, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

শামীম ওসমানের কথায় রেগে গেলেন রুমিন ফারহানা

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বুধবার, আগস্ট ২, ২০২৩ ৪:৪২ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বুধবার, আগস্ট ২, ২০২৩ ৪:৪২ অপরাহ্ণ

 

নিউজ ডেস্ক
সম্প্রতি এক টেলিভিশন টকশোতে অংশ নেন দুজন। সেখানে শামীম ওসমানের কথায় অনেকটা মেজাজ হারিয়ে ফেলেন রুমিন। ওই টকশোতে গত ২৯ জুলাই বিএনপির সঙ্গে পুলিশের সংঘর্ষ ও বাসে আগুন দেওয়ার প্রসঙ্গ উঠে আসে।

রুমিনের কাছে শামীম জানতে চান, আওয়ামী লীগের অভিযোগ, বিএনপি আগুনসন্ত্রাসে আবার নেমে গেছে— এ বিষয়ে কী বলবেন? প্রশ্নোত্তরে রুমিন ফারহানা বলেন, আওয়ামী লীগ বিএনপির বিরুদ্ধে অনেক নাটক সাজিয়েছে। সেই নাটকের অংশ ফোনকল ও বাসে আগুন দেওয়া। পুলিশের সামনে বাসে আগুন দিয়ে মোটরসাইকেলে চলে যায়। পুলিশ তখন কি করে। বাইকে কারা ছিল—এটি কি আপনার আমার টকশোতে বসে বের করার কথা। অথচ দুহাত দূরে থেকে পুলিশ ভিডিও করে।

টকশোর ভিডিওতে দেখা যায়, রুমিন ফারহানা বলেছেন—পুলিশের সামনে যখন বাসে আগুন দেয়, এ সময় তারা কি ললিপপ খায়? এ সময় শামীম ওসমান কথা বলার চেষ্টা করলে রুমিন ফারহানা থামিয়ে দেন।

রুমিন ফারহান বলেন, ২০১৩-১৪তে আগুনসন্ত্রাস নিয়ে আওয়ামী লীগ নাটক সাজিয়েছে। ১৩০০ মামলা দিয়েছে। এর মধ্যে মাত্র ২৭টি চার্জশিট দিয়েছে। এরই অংশ হিসেবে আবার নাটক শুরু করেছে সরকার। এ সময় রুমিন ফারহানা দেশের প্রথম সারির গণমাধ্যমের একটি সূত্র ব্যবহার করেন।

পরে শামীম ওসমান বলেন, ব্যারিস্টার রুমিন ফারহানা যে পত্রিকার তথ্য সূত্র ব্যবহার করেছেন, সে পত্রিকা আমার প্রধানমন্ত্রী পড়েন না। সেই পত্রিকার নিজস্ব এজেন্ডা থাকতে পারে। এ কথা বলামাত্রই রুমিন ফারহানা উপস্থাপককে বলেন—আমি কি কথা বলব, না উনি (শামীম ওসমান) বলবেন আপনি নির্ধারণ করেন।

এ সময় শামীম ওসমান বলেন, রেগে যেওনা ভাই, পরে তো ওকালতি করতে পারবা না। কারণ ওকালতি তো করতে হবে। আর আপনারা রেগে গেলে আমি ভয় পাই।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ