শাহজালাল-শাহপরাণের মাজার জিয়ারত করলেন মির্জা ফখরুল - জনতার আওয়াজ
  • আজ রাত ১০:২২, বুধবার, ১৩ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৬শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

শাহজালাল-শাহপরাণের মাজার জিয়ারত করলেন মির্জা ফখরুল

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: রবিবার, আগস্ট ২৫, ২০২৪ ৫:৫৭ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: রবিবার, আগস্ট ২৫, ২০২৪ ৫:৫৭ অপরাহ্ণ

 

স্টাফ করেসপন্ডেন্ট
শেখ হাসিনা সরকার পতনের পর প্রথম সিলেট সফরে এসেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রবিবার (২৫ আগস্ট) বেলা সাড়ে ১১টার আকাশপথে তিনি সিলেটে আসেন। পরে দুপুর সোয়া ১২টার দিকে মির্জা ফখরুল দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে হযরত শাহজালাল ও শাহপরাণ (রাহ.)-এর মাজার জিয়ারত করেন।

হযরত শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারতের সময় বিএনপি মহাসচিবের সঙ্গে ছিলেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা আরিফুল হক চৌধুরী, কেন্দ্রীয় সহসাংগঠনিক সম্পাদক ও মহানগর শাখার ভারপ্রাপ্ত সভাপতি মিফতাহ সিদ্দিকী, সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী, জেলা বিএনপির সভাপতি আবদুল কাইয়ূম চৌধুরী ও সাধারণ সম্পাদক এমরান আহমদ চৌধুরীসহ দলীয় নেতাকর্মীরা।

এর আগে রবিবার বেলা সাড়ে ১১টার দিকে মির্জা ফখরুল ঢাকা থেকে বিমানযোগে সিলেট আন্তর্জাতিক ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছান।

সিলেট জেলা বিএনপির সভাপতি আবদুল কাইয়ূম চৌধুরী জানান, মির্জা ফখরুল প্রথমে হযরত শাহজালাল (রহ.) ও হযরত শাহপরাণ (রহ.) এর মাজার জিয়ারত করবেন।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ