শাহজাহানের নির্বাচনী কার্যকলাপে জড়িত বিএনপির ২ নেতা বহিষ্কার - জনতার আওয়াজ
  • আজ রাত ৩:০৫, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

শাহজাহানের নির্বাচনী কার্যকলাপে জড়িত বিএনপির ২ নেতা বহিষ্কার

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: মঙ্গলবার, ডিসেম্বর ৫, ২০২৩ ৪:৩৩ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: মঙ্গলবার, ডিসেম্বর ৫, ২০২৩ ৪:৩৩ অপরাহ্ণ

 

নিউজ ডেস্ক
দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ঝালকাঠি বিএনপির দুই নেতাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। বহিষ্কৃতরা হলেন কাঁঠালিয়া উপজেলার বিএনপি কর্মী আব্দুল জলিল মিয়াজী ও জাকির হোসেন কবির হাওলাদার।

সোমবার রাতে বিএনপির সহ-দফতর সম্পাদক তাইফুল ইসলাম টিপুর সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগের ভিত্তিতে ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলা বিএনপি কর্মী আব্দুল জলিল মিয়াজী ও জাকির হোসেন কবির হাওলাদারকে দলের প্রাথমিক সদস্য পদসহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হলো।

এর আগে গত ৪ ডিসেম্বর বেলা ১১টার দিকে ঝালকাঠিতে অনুষ্ঠিত বিএনপি থেকে বহিষ্কৃত ভাইস চেয়ারম্যান শাহজাহান ওমরের নির্বাচনী সভায় আব্দুল জলিল মিয়াজীকে আগ্নেয়াস্ত্র হাতে দেখা যায়। এছাড়াও ওই সভায় জাকির হোসেন কবির হাওলাদারকে উপস্থিত থাকতে দেখা যায়।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ