শাহবাগীরা কেউ নারীবাদী না, এরা সবাই দিল্লিবাদী: ওসমান হাদি
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
শনিবার, মার্চ ১৫, ২০২৫ ৪:৫৩ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
শনিবার, মার্চ ১৫, ২০২৫ ৪:৫৩ অপরাহ্ণ

জনতার আওয়াজ ডেস্ক
শাহবাগীদের উদ্দেশ্য করে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি বলেছেন, শাহবাগীরা কেউ নারীবাদী না, এরা সবাই দিল্লিবাদী। দিল্লির প্রেসক্রিপশনে, র-এর প্রেসক্রিপশনে আওয়ামী লীগের হাজার হাজার কোটি পাচার হওয়া টাকায় এরা সারা বাংলাদেশের রাজপথে নামবে।
শনিবার (১৫ মার্চ) রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে ইনকিলাব মঞ্চ আয়োজিত ‘ধর্ষকদের শাস্তি নিশ্চিত করতে দ্রুত বিচার ট্রাইব্যুনাল গঠন ও গণহত্যাকারী আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে’ প্রতিবাদী জুলাই জমায়েতে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।
ওসমান হাদি বলেন, যে রক্ত আবু সাঈদ দিয়েছে আমাদের রক্ত থাকতে আমরা সেই রক্ত নিয়ে কোনো ষড়যন্ত্র হতে দেবো না। শাহবাগীরা ১২টায় শহীদ মিনারে নামবে। এখনো নেমেছে কি না জানি না। যদি নামে, ঠিক ১২টার সময় জুলাই জনতাকে নিয়ে শহীদ মিনার অভিমুখে আমরা মার্চ করবো।
এর আগে সব হত্যা, ধর্ষণ, নিপীড়নের বিচার ও স্বরাষ্ট্র উপদেষ্টাকে অপসারণের দাবিতে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে গণমিছিলের ডাক দিয়েছে ধর্ষণবিরোধী আন্দোলনকারী বাম সংগঠনগুলো।
এদিকে গণমিছিলের ডাক দেওয়া আন্দোলনকারীরা রাজপথে নামার স্পর্ধা দেখালে শহীদমিনার অভিমুখে মার্চ করে প্রত্যেকটাকে ধরে ধরে আইনের হাতে সোপর্দ করবেন বলে জানিয়েছিলেন ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি।
জনতার আওয়াজ/আ আ