শাহীনের মুক্তির দাবিতে রাজধানীতে জবি ছাত্রদলের বিক্ষোভ মিছিল - জনতার আওয়াজ
  • আজ বিকাল ৫:৩৬, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

শাহীনের মুক্তির দাবিতে রাজধানীতে জবি ছাত্রদলের বিক্ষোভ মিছিল

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বৃহস্পতিবার, জুন ১৫, ২০২৩ ৭:২৩ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বৃহস্পতিবার, জুন ১৫, ২০২৩ ৭:২৩ অপরাহ্ণ

 

ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের আহ্বায়ক গোলাম মাওলা শাহীনের মুক্তির দাবিতে রাজধানীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল। গোলাম মাওলা শাহীন জগ্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সাবেক আহ্বায়ক।
বৃহস্পতিবার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে মিছিলটি শুরু হয়। এরপর নাইটিঙ্গেল মোড় ঘুরে আবার কার্যালয়ের সামনে এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে তা শেষ হয়।

সমাবেশে বক্তারা বলেন, সরকার ভীত হয়ে বিএনপির ত্যাগী নেতাদের দিনের পর দিন আটকে রাখছে। দলীয় প্রশাসনকে ব্যবহার করে উচ্চ আদালতের নির্দেশনা অমান্য করে একের পর এক মিথ্যা মামলায় নেতাকর্মীদের জেলগেট থেকে আটক করা হচ্ছে। কিন্তু এভাবে বেশিদিন তারা ক্ষমতায় থাকতে পারবে না। তাদের ক্ষমতান মসনদ আর রক্ষা হবে না। জনতার উত্তাল স্রোতে শিগগিরই সরকারের পতন ঘটবে।

জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি আসাদুজ্জামান আসলাম এবং সাধারণ সম্পাদক সুজন মোল্লার নেতৃত্বে মিছিলে আরও উপস্থিত ছিলেন সাবেক ছাত্রনেতা ও যুবদল কেন্দ্রীয় সংসদের সাংগঠনিক সম্পাদক ইসহাক সরকার, জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক সভাপতি ফয়সাল আহমেদ সজল, সাবেক সাধারণ সম্পাদক ওমর ফারুক মুন্না, ছাত্রদল কেন্দ্রীয় সহসভাপতি সিরাজুল ইসলাম সিরাজ, সহসভাপতি কে এম সাখাওয়াত হোসাইন।

এ ছাড়া জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সিনিয়র সহসভাপতি ইব্রাহিম কবির মিঠু, সহ সভাপতি শামিম হোসেন, তানিন, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মেহেদী হাসান হিমেলসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ