শাহ্ সিমেন্টের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে যাত্রা শুরু হামজার
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
শনিবার, জুন ৭, ২০২৫ ১১:৪৬ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
শনিবার, জুন ৭, ২০২৫ ১১:৪৬ অপরাহ্ণ

স্পোর্টস ডেস্ক
শাহ্ সিমেন্টের সঙ্গে চুক্তিবদ্ধ হয়ে ব্র্যান্ড অ্যাম্বাসেডর হয়েছেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের খেলোয়াড় হামজা চৌধুরী। সম্প্রতি এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানিয়েছে প্রতিষ্ঠানটি।
চুক্তি স্বাক্ষর উপলক্ষে হামজা বলেন, ‘বাংলাদেশের অগ্রযাত্রায় কাজ করে চলা দেশের নাম্বার ওয়ান সিমেন্ট ব্র্যান্ড শাহ্ সিমেন্টের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে আমি যুক্ত হয়েছি। আশা করি এই পথচলা দারুণ হবে।’
ইংলিশ প্রিমিয়ার লিগের সাবেক চ্যাম্পিয়ন লেস্টার সিটির এই মিডফিল্ডার চলতি বছরের মার্চে ভারতের বিপক্ষে বাংলাদেশের হয়ে আন্তর্জাতিক অভিষেক করেন। এরপর দেশের মাটিতে ভুটানের বিপক্ষে খেলায় গোল করে আলোচনায় আসেন তিনি।
শাহ্ সিমেন্ট দেশের সর্বাধিক বিক্রিত সিমেন্ট ব্র্যান্ড। প্রতিবার ‘বেস্ট ব্র্যান্ড’ পুরস্কার অর্জনের পাশাপাশি প্রতিষ্ঠানটি ‘সুপার ব্র্যান্ড’ পুরস্কারও পেয়েছে।
জনতার আওয়াজ/আ আ